ঢাকা ১২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যে ব্যাঙ সাপ খায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ খাদ্যশৃঙ্খলের ক্রম অনুযায়ী সাপ ব্যাঙ খেয়ে থাকে। কিন্তু আফ্রিকান বুলফ্রগের ক্ষেত্রে নিয়মটি একটু ভিন্ন। সাধারণত এই ব্যাঙ সাপ খেয়ে থাকে।

বাংলাদেশে যে সকল ব্যাঙ দেখতে পাওয়া যায় তার বেশিরভাগই নিরীহ প্রকৃতির। কিন্তু বিশ্বের এমন কিছু প্রজাতির ব্যাঙ রয়েছে যা অত্যন্ত ভয়ংকর। এদের একটি আফ্রিকান বুলফ্রগ।

এই ব্যাঙয়ের বৈজ্ঞানিক নাম ‘পাইক্সিসেফালাস অ্যাডস্পারসাস’। এটি ‘পিক্সি ফ্রগ’ নামেও পরিচিত। সাধারণত অ্যাঙ্গোলা, কেনিয়া, মোজাম্বিক, দক্ষিণ আফ্রিকা, ‍সুইজারল্যান্ড, তানজানিয়া, জাম্বিয়া, জিম্বাবুয়ে প্রভৃতি দেশে এদের দেখা যায়। আকৃতির দিক থেকে অন্যতম বড় ব্যাঙ আফ্রিকান বুলফ্রগ। এর পুরুষ ব্যাংয়ের ওজন ১.৪ কেজি পর্যন্ত হয়ে থাকে। অন্যদিকে, মেয়ে ব্যাঙ পুরুষের আকারের অর্ধেক হয়। এদিক থেকে এগুলো একটু ব্যতিক্রম কারণ বেশিরভাগ উভচর প্রাণীর ক্ষেত্রে মেয়েদের তুলনায় পুরুষের আকার ছোট হয়।

এবার আসা যাক এদের খাদ্যাভাসের দিকে। সাধারণত আফ্রিকান বুলফ্রগ মাংসাশী প্রাণী। পোকামাকড়, ছোট ইঁদুর, সাপ, ছোট পাখি, মাছসহ অন্য উভচর প্রাণীদের খেয়ে তারা জীবনধারণ করে। এটা এতটাই মাংসাশী যে মাঝে মাঝে ছোট ব্যাঙাচিও খেয়ে ফেলে। আফ্রিকার প্রিটোরিয়া চিড়িয়াখানায় রাখা একটি আফ্রিকান বুলফ্রগ একবার ১৭টি রিনখালস সাপের বাচ্চা খেয়ে নিয়েছিল। রেগে গেলে এরা প্রচণ্ড জোরে শব্দ করে। এদেরকে বেশি মানুষকেও কামড় দেয় আফ্রিকান বুলফ্রগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যে ব্যাঙ সাপ খায়

আপডেট টাইম : ০৩:২৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১