ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভা আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচন, আসন্ন ৮৪৮ ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং কয়েকটি উপজেলা ও পৌরসভা নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার (৭ অক্টোবর) বৈঠকে বসছে আওয়ামী লীগ। সকাল সাড়ে ১০টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইউনিয়ন, থানা/উপজেলা ও জেলা আওয়ামী লীগের রেজুলেশনে এবং বিভিন্ন সংস্থার রিপোর্টে ইতিবাচক পর্যবেক্ষণেই মিলবে নৌকা। দলের একাধিক সূত্র এমন তথ্য জানিয়েছেন। ৮৪৮টি ইউনিয়নে বুধবার (৬ অক্টোবর) শেষ দিন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪ হাজার ৪৫৮ জন।

এদিকে সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন ১১ জন। এছাড়া ১০ পৌরসভায় ৫৩ জন মেয়র পদপ্রার্থী মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন। একই সঙ্গে উপজেলা নির্বাচনে মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন ১৯ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভা আজ

আপডেট টাইম : ১০:১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১