ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নির্বাচন কমিশনের অধীনেই জাতীয় নির্বাচন: বাহাউদ্দিন নাছিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের অধীনে। শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারই নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে।

গত (৬ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তমঞ্চে (পৌর পার্ক মাঠ) আয়োজিত চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, হাওয়া ভবনের প্রতিষ্ঠাতা, দুর্নীতির রাজপুত্র তারেক রহমান দেশের বাইরে বসেও ষড়যন্ত্রে ব্যস্ত। সেনা ছাউনিতে বেআইনিভাবে যেই বিএনপির জন্ম তারা মানুষের কথা ভাবে না। তারা পিছনের রাস্তা খুঁজতে ব্যস্ত। সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে।

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠিতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি জামাতের দুঃশাসন ভুললে চলবে না। তারা ২০০১ সালের অক্টোবরে নীলনকশার নির্বাচনে জিতে দেশে অপশাসন প্রতিষ্ঠা করেছিলো। এই চাঁপাইনবাবগঞ্জের মানুষ যখন বিদ্যুৎ চেয়েছিলো তখন বিএনপি জামাত ২০০৬ সালে গুলি করে ২০ জন নিরিহ মানুষকে হত্যা করেছিলো। তবে ইলা মিত্রের চাঁপাইনবাবগঞ্জকে তারা দাবায়ে রাখতে পারেনি। বিএনপি জামাতের অপশাসনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের মানুষ প্রতিবাদ করেছিলো। এখনও তাদের সকল অপকর্মের বিষয়ে সচেতন থাকতে হবে, প্রতিরোধ করতে হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমাদের একজন শেখ হাসিনা আছে। তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। তিনি সততা, দৃঢ়তা, পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার জন বাংলাদেশ ধন্য। তার নেতৃত্বে একুশ বছর লড়াই সংগ্রাম করে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নের শীর্ষে উঠবো, বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির কবর রচনা করবো।

সম্মেলন শেষে চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রয়াত সাবেক সভাপতি মইনউদ্দিন মন্ডল এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রয়াত সাবেক সভাপতি মিজানুর রহমানের কবর জিয়ারত করেন।

বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে দুই শতাধিক কৃষিবিদের উপস্থিতিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব, কৃষিবিদ ইনস্টিটিউশনের সাবেক সভাপতি ও মহাসচিব কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের চাঁপাইনবাবগঞ্জ আগমন উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে।

চাঁপাইনবাবগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইফতেখারুল ইসলাম সুজনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শাহজালাল মুকুল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নির্বাচন কমিশনের অধীনেই জাতীয় নির্বাচন: বাহাউদ্দিন নাছিম

আপডেট টাইম : ১০:০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১