ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মেয়াদোত্তীর্ণ শাখাগুলোর ব্যাপারে ছাত্রলীগকে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ হলসহ মেয়াদোত্তীর্ণ শাখাগুলোর সম্মেলনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে ছাত্রলীগ নেতাদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরে কেউ যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত করতে না পারে সে ব্যাপারে ছাত্রলীগকে সতর্ক থাকতে বলেছেন তিনি।

সোমবার সন্ধ্যায় ছাত্রলীগের শীর্ষ নেতাদের সঙ্গে আন্তরিক আলাপচারিতায় এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত একাধিক ছাত্রলীগ নেতা যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

আলাপচারিতায় প্রধানমন্ত্রী রাজনীতির পাশাপাশি ছাত্রলীগ নেতাকর্মীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, সবাই নেতা হবে না, সম্ভবও নয়। এজন্য পড়াশোনা করতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নেই। আধুনিক ও প্রযুক্তি শিক্ষায়ও ছাত্রলীগ নেতাকর্মীদের বেশি করে মনোযোগ দিতে হবে।

এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সনজিদ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম হোসেন, সাধারণ সম্পাদক সম্পাদক সাঈদুর রহমান হৃদয়, দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য যুগান্তরকে বলেন, আমরা নেত্রীর (শেখ হাসিনা) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। তিনি আমাদের আগামী দিনের জন্য বিভিন্ন কার্যক্রমের বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। নেত্রী আমাদের কর্মকাণ্ডের প্রতি সন্তোষ প্রকাশ করে আমরা যেভাবে ছাত্রলীগের কার্যক্রম চালিয়ে যাচ্ছি তা অব্যাহত রাখতে বলেছেন।

সূত্র জানায়, জাতিসংঘে যাওয়ার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে ছাত্রলীগের শীর্ষ নেতাদের সাক্ষাতের তারিখ নির্ধারণ হয়েছিল। তবে সময় না মেলায় তখন তা হয়ে উঠেনি। সদ্যসমাপ্ত নিউইয়র্ক সফর ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান উপলক্ষে সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। তার আগেই ছাত্রলীগের এই নেতাদের গণভবনে ডেকে নেন। প্রায় সোয়া দুই ঘণ্টা ধরে সংবাদ সম্মেলনে চলে। সংবাদ সম্মেলন শেষ ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী আওয়ামী লীগ সভাপতি সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত তাদের সঙ্গে আলাপ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মেয়াদোত্তীর্ণ শাখাগুলোর ব্যাপারে ছাত্রলীগকে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৫৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১