ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

শরীরের যেসব রোগ সহজেই সারাবে তেজপাতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মাংস, পায়েস, ফিরনি, সেমাই ইত্যাদি রান্না করতে গেলে তেজপাতা ছাড়া চিন্তাই করা যায় না। অন্যদিকে ডালে তো এই পাতার একচেটিয়া রাজত্ব। কিন্তু মৃদু ঝাঁঝালো সুগন্ধের বাইরেও এই পাতার আরো অনেক গুণ রয়েছে। বিশেষ করে এই পাতা শরীরের ছোটখাটো কিছু সমস্যা সহজেই সারিয়ে দিতে পারে।

চলুন জেনে নেয়া যাক কোন কোন রোগ তেজপাতা সহজেই সারাতে পারে-

প্রচণ্ড ঘামেন? তেজপাতা বাটা মেখে নিন সারা গায়ে। আধা ঘণ্টা রাখার পরে গোসল করে নিন। ঘামের সমস্যা কমবে।

ফোঁড়ার সমস্যায় কষ্ট পাচ্ছেন? তেজপাতা বেটে তার উপরে প্রলেপ দিন। ব্যথা কমবে। ফোঁড়া তাড়াতাড়ি শুকিয়েও যাবে।

গায়ে দুর্গন্ধ হচ্ছে? বা ত্বক শুষ্ক হয়ে গিয়েছে? তেজপাতা বেটে নিয়ে চন্দনের প্রলেপের মতো লাগান। দুটো সমস্যাই কমবে।

কাশি হলে বা জোরে কথা বললে অনেকের গলা ভেঙে যায়। তেজপাতা ফুটিয়ে নিয়ে সেই পানি খেলে গলাব্যথা কমে যেতে পারে।

শরীর শুকিয়ে গিয়েছে? প্রস্রাবের রং হলুদ? দু’-তিন কাপ গরম পানিতে তেজপাতা দু’ঘণ্টা ভিজিয়ে রাখুন। তার পরে ছেঁকে নিয়ে দু’-তিন ঘণ্টা অন্তর পানীয়টি পান করুন। সমস্যা কমবে।

ত্বকে নানা ধরনের ছত্রাকঘটিত সংক্রমণ হয়। বিশেষ করে দাদের সমস্যা হয় অনেকেরই। তারা একটি করে তেজপাতা চার কাপ পানিতে ফুটিয়ে নিয়ে, সেটি খেতে পারেন। দিনে চার-পাঁচ বার এই পানি খেতে হয়। সপ্তাহ পাঁচেক এভাবে চললেই সুফল পাওয়া যায়। এমনকি ওই পানি দাদের উপর লাগালেও লাভ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

শরীরের যেসব রোগ সহজেই সারাবে তেজপাতা

আপডেট টাইম : ০৩:০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১