ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভবিষ্যতে আফগানিস্তান হবে শান্তির নীড় : বারাদার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আফগানিস্তানের প্রথম উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার বলেছেন, ভবিষ্যতে আফগানিস্তান হবে শান্তির নীড়। কাবুলে বৃহস্পতিবার সন্ধ্যায় রাশিয়া, চীন এবং পাকিস্তানের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বারাদার এ কথা বলেন। এ সময় আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকিসহ সরকারের বেশি কিছু কর্মকর্তা উপস্থিত ছিলেন। খবর টোলো নিউজের।

 বারাদার তার বক্তব্যে বলেন, ইসলামিক আমিরাত অব আফগানিস্তান বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায়। যদি কারও কোনো সমস্যা থেকে থাকে আমাদের সঙ্গে তবে আমরা এ সমস্যা আলোচনা এবং সমঝোতার মাধ্যমে সমাধানে প্রস্তুত আছি। অন্যের ক্ষতি করার কোনো নীতি বা উদ্দেশ্য আমাদের নেই। ভবিষ্যতে আফগানিস্তান হবে শান্তির নীড়।
ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি বলেন, আমরা সুশাসনের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে চাই। একই সঙ্গে এ অঞ্চল ও বিশ্বের সঙ্গেও একটি নতুন রাজনৈতিক অধ্যায় খুলতে চাই।
মোল্লা বারাদার ও আমির খান মোত্তাকির বক্তব্য টুইট করেছেন তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন।
বেশ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক বলছেন, স্বীকৃতি আদায় করতে হলে ইসলামিক আমিরাতকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কিছু দাবি মেনে নিতে হতে পারে।
যদিও ইসলামিক আমিরাতের কর্মকর্তারা বিশ্বের দেশগুলোকে আশ্বস্ত করেছেন যে, তাদের নাগরিকরা আফগানিস্তানে নিরাপদ থাকবেন। সূত্র : খবর টোলো নিউজ
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভবিষ্যতে আফগানিস্তান হবে শান্তির নীড় : বারাদার

আপডেট টাইম : ০৩:৫০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১