ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১২:৩১ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
  • ৩৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ  চুলের যত্নে সচেতন যারা, তাদের কাছে পরিচিত নাম আমলকি। কারণ বাড়তি পুষ্টির জন্য বিভিন্ন তেলে যোগ করা হয় আমলকির রস। আমলকি আমাদের ত্বক ও চুলের যত্নে বিশেষ উপকারী। এটি চুলের গোড়া মজবুত রাখে, চুল উজ্জ্বল করে। আমলকিতে আছে প্রচুর ভিটামিন সি। এই ভিটামিন চুলের জন্য ভালো। চুল সুন্দর ও সুস্থ রাখতে আমলকির ব্যবহার ও উপকারিতা সম্পর্কে জেনে নিন-

আমলকির তেল ব্যবহার

বাজারে আপনি আমলকির তেল কিনতে পাবেন। সেটি কিনে ব্যবহার করতে পারেন। আমলকির তেল ভালোভাবে ‍চুলের গোড়ায় লাগিয়ে নিন। এর ফলে চুল পড়ার পরিমাণ কমে আসবে। কারণ আমলকির তেল চুলের ফলিকল শক্ত করে। চুলে নিয়মিত মাসাজ করলে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন ভালো হয়। আমলকিতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ সব ধরনের ইনফেকশন থেকে দূরে রাখতে সাহায্য করে। যে কারণে আমলকির তেল ব্যবহার করলে খুশকি বা মাথার ত্বকের চুলকানির সমস্যা কমে। এই তেল ব্যবহার করার আগে সামান্য গরম করে নিতে হবে। এরপর ভালোভাবে মাসাজ করুন। সপ্তাহে অন্তত দুইদিন ব্যবহার করবেন।

আমলকি ও দইয়ের হেয়ার মাস্ক

অতিরিক্ত চুল পড়া নিয়ে সমস্যায় পড়েন অনেকে। যারা এমন চুল পড়ার সমস্যায় ভুগছেন তাদের জন্য ভালো একটি হেয়ার মাস্ক হতে পারে আমলকি ও দইয়ের মিশ্রণ। এটি চুলের গোড়া শক্ত করার পাশাপাশি চুল পড়া বন্ধ করে। এই হেয়ার মাস্ক তৈরি করার জন্য প্রথমে দুই চা চামচ আমলকির গুঁড়া নেবেন। এরপর তার সঙ্গে মেশাবেন সামান্য গরম পানি। একটি পেস্ট তৈরি করুন। এরপর এর সঙ্গে মেশান দুই চা চামচ টক দই ও এক চা চামচ মধু। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি চুলের গোড়ায় এবং মাথার ত্বকে ভালোভাবে লাগিয়ে নিন। এভাবে আধা ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

আমলকির রস

আমলকির রসের অন্যতম উপকারিতা হলো এটি চুলের গোড়া শক্ত করতে কার্যকরী। চুলে আমলকির রস ব্যবহার করলে কোলাজেনের মাত্রা বৃদ্ধি পায়। এর ফলে চুল দ্রুত লম্বা হয়। এটি ব্যবহার করার জন্য একটি পাত্রে আমলকির রস নিন। রসটুকু সব চুলের গোড়ায় ভালোভাবে লাগান। এভাবে রেখে দিন মিনিট পাঁচেক। এরপর আরেকবার মালিশ করে আরও দশ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা ধরনের কোনো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

আপডেট টাইম : ০৩:১২:৩১ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১