ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

৪০ হাজার ইউনিট কমিটি করছে আওয়ামী লীগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ভোটকেন্দ্রভিত্তিক ‘ইউনিট কমিটি’ গঠন শুরু করেছে। প্রতিটি কমিটিতে সদস্য থাকবেন ন্যূনতম ১৫০ জন। এভাবে সারা দেশে মোট ৪০ হাজার ১৯৯টি কমিটি গঠন করা হবে। অর্থাৎ, বাংলাদেশে যতগুলো ভোটকেন্দ্র রয়েছে, প্রতি কেন্দ্রের জন্য একটি করে কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটির কাজ হবে নির্দিষ্ট কেন্দ্রের ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়া। সরকারের উন্নয়ন-সংবলিত লিফলেট বিতরণ করা। এছাড়া নাশকতা প্রতিরোধ এবং ভোটকেন্দ্র সুরক্ষা করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করাও এই কমিটির দায়িত্ব।

দলীয় সূত্র জানায়, ইউনিট কমিটি গঠনে মূল ভূমিকা পালন করবে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। তবে কমিটি গঠন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সংসদ সদস্য ও উপজেলা/থানা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের পরামর্শ গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। গঠিত ইউনিট কমিটি জেলা/মহানগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর দায়িত্বপ্রাপ্ত নেতাদের মাধ্যমে সংগঠনের দপ্তরে জমা দিতে হবে। এসব কমিটি গঠনের ক্ষেত্রে অনুপ্রবেশকারী, হাইব্রিড, স্বাধীনতাবিরোধী পরিবারের সদস্য, চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপকর্মে জড়িতরা যেন কমিটিতে প্রবেশ করতে না পারে সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নেতাদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বলা হয়েছে, যদি এসব ইউনিট কমিটি করার ক্ষেত্রে কোনো প্রকার বিতর্কিত ব্যক্তি অনুপ্রবেশ করে, তাহলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের দায়িত্ব নিতে হবে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত নেতাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। পাশাপাশি দলের ত্যাগী ও দুঃসময়ের নেতাকর্মী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং বিভিন্ন সামাজিক পেশায় প্রতিষ্ঠিত সমাজের গ্রহণযোগ্য প্রগতিশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে এসব কমিটি গঠনের লক্ষ্য ঠিক করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে সারা দেশে ইউনিট কমিটি গঠন সম্পন্ন করার টার্গেট নির্ধারণ করা হয়েছে। এলাকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক, মাতব্বর, পল্লি চিকিৎসক, মুক্তিযোদ্ধা, হাজি, কেন্দ্রের নিকটবর্তী দলীয় নেতাকর্মী, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ কমিটিতে স্থান পাবেন। নির্বাচনের আগমুহূর্ত থেকে জনসচেতনতা সৃষ্টি ও নাশকতা প্রতিরোধে এই কমিটির সদস্যরা পাড়া-মহল্লায় টহল দেবেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবেন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি জোরদারে ৬০ দিনের মধ্যে সব স্তরে ইউনিট কমিটি গঠন করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। গত ২০ সেপ্টেম্বর থেকে ইউনিট কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২০ নভেম্বরের মধ্যে থানা, ওয়ার্ড ও ইউনিয়ন মিলিয়ে প্রায় ২ হাজার ২০০ ইউনিট কমিটি গঠনের ডেডলাইন দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত টিমগুলোকে। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৬৪টি ওয়ার্ডে ইউনিট কমিটি গঠনের জন্য মহানগরের নেতা ও থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে যুক্ত করে ২৬টি টিম গঠন করা হয়েছে। আর দক্ষিণ আওয়ামী লীগের ৭৫টি ওয়ার্ডে কেন্দ্রভিত্তিক ইউনিট কমিটি গঠনের জন্য আসনভিত্তিক আটটি টিম কাজ করছে। কোনো থানা বা ওয়ার্ড নির্দিষ্ট সময়ের মধ্যে কমিটি গঠনে ব্যর্থ হলে ঐ থানা বা ওয়ার্ড কমিটি ভেঙে সেখানে আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে। আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৩৫ ধারার ১ উপধারা অনুযায়ী কমপক্ষে ১৫০ জন সদস্য কোনো ইউনিটে না থাকলে সেটি শাখা ইউনিটের মর্যাদাপ্রাপ্ত হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

৪০ হাজার ইউনিট কমিটি করছে আওয়ামী লীগ

আপডেট টাইম : ১০:১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১