ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

সবুজ ছোপ ধরা আলু খেলে ঘটতে পারে মারাত্মক বিপদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ আমাদের প্রতিদিনকার খাদ্য তালিকায় একটি অতি প্রয়োজনীয় উপাদান হচ্ছে আলু। আমাদের দেশে আলু সবজি হিসেবেই ব্যবহার করা হয়। সহজে পচনশীল নয় বলে, অনেকেই বেশি করে আলু কিনে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে থাকেন।

দেখা যায়, অনেক সময়ে আলু বাড়িতে রেখে দিলে তাতে সবুজ দাগ ধরে যায়। মূলত রোদ এসে পড়লে, এই কাণ্ড হয়। কিন্তু এই আলু কি খাওয়া উচিত?

সবুজ ছাপ ধরা আলু খাওয়া মোটেই উচিত নয়। এমন বলেন চিকিৎসকরা। কারণ এতে আলুর মধ্যে সোলানাইন নামক বিষাক্ত উপাদান তৈরি হয়। সাধারণত রোদ এসে পড়লে আলুর মধ্যে ক্লোরেফিল তৈরি হতে থাকে। কিন্তু যত দিনে সেই ক্লোরেফিল দেখতে পাওয়া যায়, তত দিনে আলুর মধ্যে সোলানাইন নামক বিষ তৈরি হতে শুরু করেছে। মূলত কীটপতঙ্গ বা অন্য জীবাণুর থেকে নিজেকে রক্ষা করার জন্য আলু এই রাসায়নিকটি তৈরি করতে থাকে। মানুষের দেহে এটি বিষক্রিয়ার সৃষ্টি করে।

অনেকে আলুর এই সবুজ অংশটি কেটে ফেলে দিয়ে, বাকি আলুটি খান। কিন্তু তাতে কোনও লাভ হয় না। কারণ সোলানাইন গোটা আলুর মধ্যেই ছড়িয়ে যায়।

এই জাতীয় আলু খেলে কী সমস্যা হতে পারে?

এই উপাদানটি বেশি মাত্রায় শরীরে গেলে সাধারণত পেটের সমস্যা হয়। তবে এটির প্রতিক্রিয়া কেমন হবে, তা নির্ভর করছে যার শরীরে যাচ্ছে, তার ওজনের উপর। যাদের ওজন বেশি, চেহারা বড়- তাদের ক্ষেত্রে খুব বেশি প্রভাব নাও পড়তে পারে। কিন্তু যাদের ওজন কম, তাদের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে এই সোলানাইন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি বিপদ ডেকে আনতে পারে।

তবে আলুর মৌসুমের শুরুতে ক্ষেতের মধ্যে যে সবুজ আলু দেখতে পাওয়া যায় সে আলু সবুজ হলেও ঝুঁকিমুক্ত। কারণ সেগুলো ‘সোলানিন’ এর কারণে নয়, মাটির বাইরে থাকার কারণে সরাসরি সূর্যালোকের সংস্পর্শ পায় ও ক্লোরোফিলযুক্ত হয়। ফলে তা দেখতে সবুজ হলেও ক্ষতিকর নয়। কিন্তু সংরক্ষিত আলু সবুজ হলে তা মৃত্যুর কারণ হতে পারে বলে বলছেন গবেষকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

সবুজ ছোপ ধরা আলু খেলে ঘটতে পারে মারাত্মক বিপদ

আপডেট টাইম : ১০:৫৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১