ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএনপি খালেদা জিয়ার চিকিৎসা চায় কিনা তা নিয়ে জনমনে সন্দেহ আছে’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকার নাকি বেগম জিয়াকে ভয়ে বিদেশ যেতে দিচ্ছে না, বিএনপি মহাসচিবের এই অভিযোগের ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  বলেছেন, প্রকৃতপক্ষে বিএনপিই খালেদা জিয়ার চিকিৎসা চায় কিনা তা নিয়ে জনমনে সন্দেহ আছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) ওবায়দুল কাদের সকালে তার বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন।

তিনি বলেন, গত ১৩ বছর ধরে বিএনপি আন্দোলনের নিষ্ফল আহ্বান যেমনি ব্যর্থ হয়েছে, বর্তমান প্রয়াসও নিষ্ফল হবে। দেশের আইন আদালতের তোয়াক্কা না করে মনগড়া কথা বলাই বিএনপির স্বভাব। যে নেত্রীর মুক্তির জন্য বিএনপি একটি মিছিলও করতে পারেনা, তাদের মুখে মায়াকান্না মানায় না। বিএনপি শেখ হাসিনার উদারতাকে দুর্বলতা ভাবলে ভুল করবে।

মন্ত্রী বলেন, লকডাউনের পরে আবারও পরিবহনে যাত্রীদের চাপ বেড়েছে, এ অবস্থায় যাত্রী সাধারণের চলাচলে সুবিধার কথা বিবেচনায় নিয়ে ১৬ সেপ্টেম্বর থেকে রাজধানীর উত্তরায় পুনরায় চক্রাকার বাস সেবা চালু করা হয়েছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার পর ধানমন্ডি এলাকায় চক্রাকার বাস সেবা পুনরায় চালুরও প্রস্তুতি রয়েছে।

সেতুমন্ত্রী বলেন, বিআরটিসির মত সেবা প্রতিষ্ঠানে দুর্নীতি যাতে বাসা বাধতে না পারে সে দিকে কঠোর নজর দেওয়া হচ্ছে। পরিবহন ও দুর্নীতির বিষয়ে শেখ হাসিনা সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে, সুতরাং যে কোন মূল্যে বিআরটিসিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে।

মন্ত্রী দুর্নীতি দমন কমিশনের প্রতি আহবান জানিয়ে বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়েও তদন্ত করতে পারেন, এতে সরকারের পক্ষ থেকে কোন বাধা দেওয়া হবে না, কোন দুর্নীতি থাকলে ব্যবস্থা নিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিএনপি খালেদা জিয়ার চিকিৎসা চায় কিনা তা নিয়ে জনমনে সন্দেহ আছে’

আপডেট টাইম : ০৩:১৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১