ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিদেশেও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে বিএনপি: সেতুমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি বিদেশেও দেশের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার (১৯ সেপ্টেম্বর) তার বাসভবনে ব্রিফিংকালে তিনি একথা বলেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদের তীব্র নিন্দা জানিয়ে এসব বলেন কাদের।

করোনার মহামারীর কারণে গত ১৯ মাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফর করেননি। তবে জাতীয় স্বার্থ বিবেচনা করে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। সড়কমন্ত্রী বলেন, অধিবেশনে বিভিন্ন দেশের নেতাদের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আলাপ আলোচনার সুযোগ রয়েছে। সেকারণেই প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত না হয়ে সরাসরি যোগ দিচ্ছেন।

তিনি আরও বলেন, চলমান বিশ্ব পরিস্থিতিতে করোনা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে জাতিসংঘের বৃহৎ ফোরামে বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলার সুযোগ হাতছাড়া করতে চাননি প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুঃখপ্রকাশ করে বলেন, আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি- বিএনপি প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে আগেই বিক্ষোভ প্রতিবাদ শুরু করছে।

অপরাজনীতির কারণে বিএনপি জনগণের আস্থা হারিয়ে ফেলেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন ঘরোয়া সিরিজ বৈঠক করছে। এই বৈঠক হচ্ছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিদেশেও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে বিএনপি: সেতুমন্ত্রী

আপডেট টাইম : ০২:২২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১