ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মিথ্যাচারের রাজনীতিই বিএনপির সম্বল: কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি নিয়মিত অসত্য বক্তব্য উপস্থাপনকে রেওয়াজে পরিণত করেছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ওবায়দুল কাদের তার বাসভবনে এসব কথা বলেন। তিনি বলেন, মিথ্যাচারের রাজনীতিই বিএনপির সম্বল। তারা রাজনীতির মাঠে নেই, করোনায় মানুষের পাশে নেই। নিয়মিত লিপ সার্ভিসে অসত্য তথ্য উপস্থাপন করছে। এটি তাদের রেওয়াজে পরিণত হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয়। বিএনপির কাছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা কেন দেবে সরকার? দেশের আইন আদালতের প্রতি সরকারের কোনোরূপ হস্তক্ষেপ বা চাপ নেই। কোনও মামলায় আইন প্রয়োগকারী সংস্থা আদালতের নির্দেশে গ্রেফতার করলেই সরকারের দোষ, গুরুতর অপরাধীকেও শাস্তির আওতায় আনা যাবে না; এ কোন ধরনের অভিযোগ? ওবায়দুল কাদের বলেন, তাহলে কি দেশে বিচার ব্যবস্থা বা আইন আদালত থাকবে না?

বিএনপি ঢালাওভাবে অপরাধীদের পক্ষ নিচ্ছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, অস্ত্র নিয়ে ধরা পড়েছে এমন অপরাধীদের পক্ষে তারা বিবৃতি দিয়ে মুক্তি দাবি করেছে। তারা স্বাভাবিক আইনগত প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালাচ্ছে। তিনি বলেন, সরকারের অবস্থান হচ্ছে স্পষ্ট; তা হলো সরকার রাজনৈতিক নিপীড়নে বিশ্বাস করে না।

সরকারের আচরণে নাকি বিএনপি নেতাদের মনে হয় এদেশ স্বাধীন রাষ্ট্র নয়, মগের মুল্লুক- এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, বিএনপি যখন আগুন সন্ত্রাস চালিয়ে জীবন্ত মানুষ দগ্ধ করেছিল, গান পাউডার দিয়ে গাড়ি ও ভূমি অফিস পুড়িয়েছিল; রাজনৈতিক কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টি করেছিলো- তখন কি মগের মুল্লুক মনে হয়নি? আওয়ামী লীগের একুশ হাজার নেতাকর্মী হত্যা করে বিএনপিই দেশকে সন্ত্রাসের জনপদে রূপান্তর করেছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মিথ্যাচারের রাজনীতিই বিএনপির সম্বল: কাদের

আপডেট টাইম : ০২:৫২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১