ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

জেলায় গেল ইউপি ভোটের ব্যালটসহ সরঞ্জাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০১৬
  • ৩৭২ বার

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট জেলাগুলোতে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর পাঁচটি প্রেস থেকে এগুলো বিতরণ করা হয়। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা এসব উপকরণ সংগ্রহ করেন।

বিজি প্রেস, গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, সিকিউরিটি প্রিন্টিং প্রেস, আর্মি প্রিন্টিং প্রেস ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এবার ইউপি নির্বাচনের ব্যালট ছাপার কাজ করেছে।

ব্যালট পেপার ছাড়া নির্বাচনী উপকরণের মধ্যে রয়েছে ব্যাগ, সিল, গালা, দড়ি ইত্যাদি।

নির্বাচন কমিশনের উপসচিব রকিব উদ্দিন মণ্ডল বলেন, দেশের ৩৬ জেলায় ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী সরবরাহ করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তাদের প্রতিনিধিরা ব্যালট পেপার বুঝে নিয়েছেন।

আগামী ২২ মার্চ প্রথম ধাপের ৭৩২ ইউনিয়নে ভোট হবে। প্রথম ধাপে প্রায় ৪ কোটি ব্যালট পেপার ছাপানো হয়েছে। ভোটের আগের দিন জেলা পর্যায় থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পৌঁছে দেয়া হবে।

ভোট উপলক্ষে আগামী রোববার নির্বাচনী এলাকায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী মাঠে নামবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

জেলায় গেল ইউপি ভোটের ব্যালটসহ সরঞ্জাম

আপডেট টাইম : ০২:২০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০১৬