ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

কুমিল্লা- ৭ উপ-নির্বাচন মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগ প্রার্থী প্রাণ গোপাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কুমিল্লা-৭ চান্দিনা সংসদীয় আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় কুমিল্লা জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. দুলাল তালুকদার এর হাতে মনোনয়নপত্র তুলে দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাজী আ. ক. ম. বাহাউদ্দিন বাহার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি মু. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি ও চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, চান্দিনা পৌর মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া, সাবেক মেয়র মো. মফিজুল ইসলামসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

৩০ জুলাই এই আসন থেকে পাঁচবার নির্বাচিত সাংসদ সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য করে ২ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

কুমিল্লা- ৭ উপ-নির্বাচন মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগ প্রার্থী প্রাণ গোপাল

আপডেট টাইম : ০৩:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১