ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

সন্তান উৎপাদন ক্ষমতা কমে যাওয়ার পাঁচ কারণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বাবা-মা হওয়ার স্বাদ পেতে চান না এমন দম্পতি পাওয়া বেশ কঠিন। সন্তান জন্ম দেয়া মোটেও সহজ নয়। পৃথিবীতে এমন অনেক দম্পতি আছেন যারা সন্তান নেয়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু সফল হচ্ছেন না। এই কারণে হতাশায়ও ভুগেন অনেকেই। এদের মধ্যে অনেকেই মনে করেন, সন্তান জন্ম দিতে না পারার অক্ষমতা নারীদের।

আসলে সন্তান জন্ম দিতে না পারার সমস্যা কেবল নারীদের, এই ধারণা একদম ভুল। সন্তান না হওয়ার পেছনে পুরুষরাও দায়ী হতে পারে। আজকাল অনেক পুরুষই স্পার্ম কাউন্ট নিয়ে সমস্যার মধ্যে আছেন। এজন্য চিকিৎসকের কাছে ছোটাছুটিও করেন তারা। স্পার্ম কাউন্ট কম হওয়ায় অনেক দম্পতি বাবা-মা হওয়ার স্বাদ পান না।

তবে নিজেরা একটু সচেতন থাকলে এ ধরনের সমস্যা এড়ানো সম্ভব। এজন্য অবশ্য অনেক আগে থেকেই সতর্ক হতে হবে। তা না হলে সামনে থাকবে ভয়ানক বিপদ। চলুন জেনে নেয়া যাক প্রতিদিনের কোন কাজগুলো সন্তান উৎপাদন ক্ষমতা বা স্পার্ম কাউন্ট কমায়-

ওজন

ওবেসিটি বা অতিরিক্ত ওজনের কারণে স্পার্ম কাউন্ট কমে যেতে পারে। এজন্য ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

অবসাদ

যদি আপনি ডিপ্রেশনের শিকার হন, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। আপনার স্পার্ম কাউন্ট কম হওয়ার অন্যতম কারণ এটা।

ধূমপান

টোবাকো মানবদেহের জন্য অনেক ক্ষতিকর। পাশাপাশি এটা স্পার্ম কাউন্টও কমিয়ে দেয়। এজন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে হলেও ধূমপান থেকে বিরত থাকুন।

ড্রাগ

অ্যানাবলিক স্টেরয়েড পেশীর শক্তি ও বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে। এতে অণ্ডকোষ সংকুচিত হয়ে যায় এবং স্পার্ম কাউন্ট কমে যায়। অর্থাৎ মাদক গ্রহণে সন্তান উৎপাদন ক্ষমতা হ্রাস পায়।

অ্যালকোহল

অ্যালকোহল পান করার অভ্যাস থাকলে সাবধান। টেস্টোস্টেরনের মাত্রা কমায় অ্যালকোহল যা আপনার সন্তান উৎপাদন ক্ষমতা হ্রাস করবে। বিশেষ করে যারা অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল পান করেন তাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

সন্তান উৎপাদন ক্ষমতা কমে যাওয়ার পাঁচ কারণ

আপডেট টাইম : ১০:৩২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১