ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আজ বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার জন্মদিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ একজন সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। যেন একদম সাদাসিধে একজন নারী। দেশের জন্য কাজ করে যাচ্ছেন নীরবে-নিভৃতে। সংগ্রাম করে যাচ্ছেন জীবনের প্রতিটি পর্যায়ে। সুযোগ্য মায়ের যোগ্য উত্তরসূরি তিনি। মা শেখ ফজিলাতুন নেছা মুজিব পর্দার অন্তরালে থেকে বঙ্গবন্ধুকে দিয়েছিলেন সাহস ও অনুপ্রেরণা, যার অনুপ্রেরণায় শেখ মুজিবুর রহমান হতে পেরেছিলেন বঙ্গবন্ধু। আর এখন পর্দার অন্তরালে থেকে বড় বোন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। তিনি হলেন শেখ রেহানা, আজ তার ৬৭তম জন্মদিন।

রাজনীতি ও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকলেও নির্মোহ শেখ রেহানা সব সময় অন্তরালেই থেকেছেন বড় বোন শেখ হাসিনার প্রাণশক্তি হিসেবে। বাঙালির আপামর জনসাধারণের প্রিয় ‘ছোট আপা’ শেখ রেহানা ছায়া হয়ে, আলো হয়ে, পরামর্শ দিয়ে প্রতিনিয়ত আগলে রাখছেন বোন শেখ হাসিনাকে।

May be an image of 2 people, people standing and snow১৯৭৭ সালের জুলাই মাসের শেষ দিকে ড. শফিক আহমেদ সিদ্দিকের সঙ্গে শেখ রেহানার বিয়ে হয় লন্ডনের কিলবোর্নে। শফিক আহমেদ সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ছিলেন। তাদের তিন সন্তানের মধ্যে বড় ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক আওয়ামী লীগের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি। পাশাপাশি ঢাকায় একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত। বড় মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের লেবার পার্টি থেকে পরপর দুবারের নির্বাচিত পার্লামেন্ট সদস্য। আর ছোট মেয়ে আজমিরা সিদ্দিক রূপন্তী লন্ডনে গ্লোবাল রিস্ক অ্যানালাইজার হিসেবে কাজ করছেন।

 শেখ রেহানা কখনো ঘটা করে জন্মদিন পালন করেন না। আওয়ামী লীগও দলীয়ভাবে কোনো কর্মসূচি হাতে নেয় না। বরাবরের মতো এবারও তার জন্মদিনে তেমন কোনো আয়োজন নেই। জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেখ রেহানাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আজ বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার জন্মদিন

আপডেট টাইম : ০৯:২৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১