ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

আ.লীগকে হুমকি-ধমকি দিয়ে লাভ নেই: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্ষমতাসীন আওয়ামী লীগকে হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে ঢাকা জোনের অধীনে ৯টি সেতু উদ্বোধন ও মতবিনিময়সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিবের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, কার অধীনে নির্বাচন হবে সেটি মীমাংসিত বিষয়; নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী হবে।

তিনি স্পষ্ট করে বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে।

নির্বাচনে কোনো পক্ষপাত হবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে।

নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ কমিশন ছাড়া আগামীতে দেশে কোনো নির্বাচন হবে না— বিএনপি নেতাদের এমন হুশিয়ারির জবাবে তিনি বলেন, এ ধরনের হুমকি প্রতিটি জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি নিয়মিতই দিয়ে আসছে, এতে নতুনত্ব নেই।

‘বিএনপি নেতাদের এসব আস্ফালন আষাড়ের তর্জন-গর্জন সার।’

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, কাকে হুশিয়ারি দিচ্ছেন? এসব হুমকি-ধমকি আওয়ামী লীগকে দিয়ে লাভ নেই। নির্বাচনী ব্যবস্থা কীভাবে জোরদার করা যায়, সে নিয়ে আলোচনা হতে পারে; তবে কোনো হুমকি-ধমকি দিয়ে নয়।

তিনি বলেন, বেগম জিয়া একসময়ে বলেছিলেন— পাগল ও শিশু ছাড়া নিরপেক্ষ কেউ সেই, তা হলে মির্জা ফখরুল সাহেবই বলুন— নিরপেক্ষতার সংজ্ঞা কী?

সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপি নির্বাচনকে ও জনগণকে ভয় পায়। তাই তারা নির্বাচনে অংশ নিলেও প্রচার-প্রচারণা করে না। আবার প্রচার-প্রচারণা চালালেও নির্বাচনের দিন কেন্দ্রে যায় না কিংবা দুপুরের আগেই কেন্দ্র ছেড়ে চলে যায়।

‘তাই জনগণ এখন আর বিএনপিকে বিশ্বাস করে না।’

জেতার জন্য নয়, বিএনপি নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করতেই নির্বাচনে অংশ নেয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

আ.লীগকে হুমকি-ধমকি দিয়ে লাভ নেই: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০২:১৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১