ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কুমিল্লা-৭ উপনির্বাচন: নৌকার টিকিট পেলেন ডা. প্রাণ গোপাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ কুমিল্লা-৭ আসন উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার টিকিট পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও দলের কুমিল্লা উত্তর জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

শনিবার (১১ সেপ্টেম্বর) আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে এই মনোনয়ন দেওয়া হয়। হাওর বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

এর আগে গত ৪ সেপ্টেম্বর ডা. প্রাণ গোপাল দত্তের পক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

উল্লেখ্য, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের আওয়ামী লীগের দলীয় এমপি অধ্যাপক আলী আশরাফ গত ৩০ জুলাই মৃত্যুবরণ করলে এই আসন শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ১৩ সেপ্টেম্বর, বাছাই ১৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর। এরপর প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর এই আসনে ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

কুমিল্লা-৭ উপনির্বাচন: নৌকার টিকিট পেলেন ডা. প্রাণ গোপাল

আপডেট টাইম : ০৩:০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১