ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ভারত থেকে টিকা আসার বাধা কাটবে অক্টোবরে: তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারত থেকে টিকা আসার ক্ষেত্রে যে বাধা সেটি আসছে অক্টোবর নাগাদ কেটে যাওয়ার আশা করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।  সম্প্রতি ভারত সফর করে আসা সরকারের এই মন্ত্রী শুক্রবার রাজধানীর মিন্টো রোডের বাসভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, ভারতের সেরাম ইনিস্টিটিউট উৎপাদন বাড়াতে না পারায় বাংলাদেশ চুক্তি অনুযায়ী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পায়নি।  আসছে অক্টোবরের শেষ দিকে এ প্রতিবন্ধকতা ‘কেটে যেতে পারে’।

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাছান মাহমুদ আরও বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, টিকা উৎপাদনের ক্ষেত্রে তারা যেটি আশা করেছিলেন, সে অনুযায়ী হয়নি।  এ বছরের শেষ দিকে, লাস্ট কোয়ার্টারে, অর্থাৎ অক্টোরের দিকে টিকা উৎপাদন আরও জোরদার হবে।  যেটা তারা (ভারত) আশা করছিলেন, সে অনুযায়ী উৎপাদন করতে পারেননি।

‘টিকার ম্যাটেরিয়াল (কাঁচামাল) বিদেশে থেকে আসে, সেগুলো না আসার কারণে তারা টিকা উৎপাদনে যেতে পারছে না।  আশা করি এই বছরের শেষের দিকে এই প্রতিবন্ধকতা কেটে যাবে।  তখন আমাদের সঙ্গে চুক্তি অনুযায়ী সেই টিকা সরবরাহ করার সম্ভব হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ভারত থেকে টিকা আসার বাধা কাটবে অক্টোবরে: তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৪:২৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১