ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএনপি নিজেদের ছেড়ে আ.লীগকে নিয়ে ভাবতে শুরু করেছে: কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে’— বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  তিনি বলেছেন, বিএনপি নেতাদের বক্তব্য শুনে মনে হয় তারা এখন নিজেদের ভাবনা ছেড়ে দিয়ে আওয়ামী লীগকে নিয়ে ভাবতে শুরু করছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শুক্রবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

তিনি বলেন, জনগণের কাছে কখনও বাংলাদেশ নালিশ পার্টি আবার কখনও ষড়যন্ত্রবাদী দল হিসেবে পরিচিত পাওয়া বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দলে রূপ নিয়েছে।

ওবায়দুল কাদের আরও বলেন, নিজেদের চরম ব্যর্থতা ঢাকতে এসব কাল্পনিক ও অন্তঃসারশূন্য বাক্যচর্চা বিএনপির পুরনো অভ্যাস।

ওবায়দুল কাদের মনে করেন, বিএনপি যেই অপরাজনীতি ও নেতিবাচক রাজনীতি অব্যাহত রেখেছে, তাতে তারা ক্রমশ হতাশার গভীরেই নিমজ্জিত হচ্ছে।

তিনি বলেন, এসব আষাঢ়ে গল্পের অবতারণা করে তারা আত্মতুষ্টি বোধ করছেন।

‘জনগণের প্রশ্ন— বিএনপি কী এখন বিএনপি আছে? সাম্প্রদায়িক উগ্রবাদ আর স্বাধীনতার পরাজিত শত্রুদের সঙ্গে সখ্য করতে গিয়ে বিএনপি এখন নিজ চরিত্র হারিয়েছে। ’

তিনি আরও বলেন, অন্ধ সমালোচনা আর বিষোদগার রাজনীতি ফ্রাংকেনস্টাইন হয়ে নিজেদেরই আঘাত করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিএনপি নিজেদের ছেড়ে আ.লীগকে নিয়ে ভাবতে শুরু করেছে: কাদের

আপডেট টাইম : ০২:৫৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১