ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আগামী নির্বাচনের প্রস্তুতির দিকে এগোচ্ছে আওয়ামী লীগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এরই মধ্যে  নির্বাচনী  ইশতেহার আপডেট করতে উপকমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

দলটির বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল বৃহস্পতিবার দলের কার্যনির্বাহী সংসদের সভায়ও বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভা শেষে সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন। গণভনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সকাল সাড়ে ১০টা থেকে প্রায় সাড়ে তিনটা পর্যন্ত বৈঠক হয়েছে। এতে মুলত ফোকাসটা ছিলো সাংগঠনিক বিষয় এবং পরবর্তি নির্বাচনের প্রস্তুতির বিষয়।

ওবায়দুল কাদের বলেন, পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতির লক্ষ্যে আমাদের অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন এবং সেমিনারের মাধ্যমে পরবর্তী নির্বাচনী মেনিফেস্টোতে অন্তর্ভূক্তযোগ্য শিক্ষা ও স্বাস্থ্যের মতো বিভিন্ন বিষয়ের সুপারিশ বা আপডেট তৈরির জন্য উপকমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে উপকমিটির কয়েকজন সদস্য সচিবের বক্তব্যও শুনেছেন দলের সভাপতি।

ওবায়দুল কাদের আরো বলেন, বৈঠকে ৮ জন সাংগঠনিক সম্পাদক তারা লিখিত রিপোর্ট করেছেন। এর মধ্যে চট্রগ্রামের সাংগঠনিক সম্পাদক ছিলেন না তার পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ রিপোর্ট উপস্থাপন করেছেন। তাদের এলাকার ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত রিপোর্ট আমাদের নেত্রীর সামনে উপস্থাপন করেছেন এবং জানিয়েছেন প্রকৃত অবস্থা। যেখানে যে যে সমাধান করা দরকার সেগুলোর বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। কিছু কিছু ছোট খাটো কলহ বিবাদ আছে সেগুলোও সমাধান করার নির্দেশ তিনি দিয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পাবনা পৌরসভা নির্বাচন উপলক্ষে ওখানে অনেকে বিদ্রোহ করেছিলো। তারা ক্ষমা চেয়ে চিঠি পাঠিয়েছেন নেত্রী বরাবর। তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি আবার এটাও বলেছেন যারা দলের শৃঙ্খলার বিরুদ্ধে কাজ করছে বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শাস্তিমুলক ব্যবস্থা নিতে হবে, ছাড় দেওয়া যাবে না।

ওবায়দুল কাদের বলেন, আরেকটা বিষয় নেত্রী বলেছেন অপপ্রচার এবং চক্রান্ত চলছে সরকারের বিরুদ্ধে। যতই নির্বাচন ঘনিয়ে আসছে ততই অপপ্রচারের মাত্রা বাড়ছে। এসব অপপ্রচারের জবাব দিতে হবে, চক্রান্তমুলক তৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।

বৈঠকে আওয়ামী লীগের যে সকল সহযোগী সংগঠন এবং নেতৃবৃন্দ সারা দেশে ঘুরে ঘুরে করোনা পরিস্থিতি মোকাবেলায় মানুষের পাশে দাাঁড়িয়েছেন সে জন্য প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বলেও জনান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আগামী নির্বাচনের প্রস্তুতির দিকে এগোচ্ছে আওয়ামী লীগ

আপডেট টাইম : ০৯:৩৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১