ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

৬ সাধারণ ভুলেই শেষ হয়ে যেতে পারে কিডনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। এটি অনেকটা ছাকনির মতো কাজ করে। আমাদের শরীরের অতিরিক্ত তরল নিঃসরণ করে থাকে।

গুরুত্বপূর্ণ এই অঙ্গটি কিছু সাধারণ ভুলেও বিকল হয়ে যেতে পারে। কিডনির সমস্যা শুরুর দিকে টেরই পাওয়া যায় না। যখন গুরুতর হয় তখন ধরা পড়ে। তাই কিডনির বিষয়ে আগে থেকেই সতর্ক থাকা আমাদের সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ।

যেসব ভুলে বিকল হয়ে যেতে পারে কিডনি-

১. প্রক্রিয়াজাত খাবার বেশি খাওয়া
বেশিরভাগ প্রক্রিয়াজাত খাবারেই সোডিয়াম থাকে অনেক বেশি। আর এগুলো হার্টের সমস্যা সৃষ্টি করার পাশাপাশি কিড়নিরও অনেক ক্ষতি করে থাকে। শরীরে বেশি পরিমাণে সোডিয়াম গেলে প্রস্রাবের সঙ্গে বেশি ক্যালসিয়াম বের হয়। আর এর ফলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি থাকে।

২. অনিয়ন্ত্রিত রক্তচাপ
উচ্চ রক্তচাপ আমাদের পুরো শরীরের জন্যই ক্ষতিকর। আর উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত হওয়ার কারণে আপনার কিডনির দিকে পরিচালিত রক্তনালিগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

৩. তৃষ্ণার্ত অবস্থায় পানি পান না করা
আপনার কিডনিকে ভালো রাখতে হলে সারা দিনে আট গ্লাস পানি পান করতে হবে।  তৃষ্ণার্ত থাকার পরও যদি আপনি পানি পান না করেন, তা হলে আপনার শরীর পানিশূন্য হয়ে পড়ে রক্তচাপ কমে যেতে পারে এবং কিড়নিতে রক্তপ্রবাহ কমে যেতে পারে। ফলে হতে পারে আপনার কিডনির মারাত্মক ক্ষতি।

৪. বেশি ব্যথানাশক ওষুধ খাওয়া
এটি আমাদের অনেকেরই জানা যে, ব্যথানাশক ওষুধ শরীরের ক্ষতি করে থাকে। কিন্তু আপনি হয়তো জানেন না যে এটি আপনার কিড়নিকে নষ্ট করে দেওয়ার মতো ক্ষতি করতে পারে। এই ওষুধ এনএসএআইডি নামক প্রদাহবিরোধী, যার মধ্যে রয়েছে আইবুপ্রোফেন ও অ্যাসপিরিন। আর এগুলো কিডনিতে রক্তপ্রবাহ হ্রাস করে এবং দাগ সৃষ্টি করে সরাসরি অঙ্গের জন্য বিষাক্ত হিসেবে কাজ করতে পারে।

৫. বেশি সাপলিমেন্ট খাওয়া
বিভিন্ন সাপলিমেন্টে কিছু ভিটামিন থাকে, যা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক হিসেবে কাজ করতে পারে। আর সাপলিমেন্টে থাকা অ্যারিস্টোলোকিক অ্যাসিড নামক উদ্ভিদভিত্তিক উপাদানটি কিডনিতে ক্ষত সৃষ্টি করতে পারে।

৬. অতিরিক্ত ওজন
অতিরিক্ত ওজন বেড়ে গেলে সেটি আপনার টাইপ-২ ডায়াবেটিসের আশঙ্কা বাড়িয়ে দিতে পারে। আর এর কারণে আপনার কিড়নি রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। কারণ টাইপ-২ ডায়াবেটিসের ইনসুলিনের সমস্যা কিডনিতে প্রদাহ ও ক্ষত সৃষ্টি করে।

তথ্যসূত্র: দি হেলদি ডটকম

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

৬ সাধারণ ভুলেই শেষ হয়ে যেতে পারে কিডনি

আপডেট টাইম : ০৪:০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১