ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জাপার প্রার্থীর বিরুদ্ধে ভোটের টাকা বিতরণের অভিযোগ নৌকার প্রার্থী হাবিবের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সিলেট-৩ আসনে আগামীকাল  উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিকের বিরুদ্ধে ভোটারদের অবৈধভাবে টাকা বিতরণের অভিযোগ আসছে ।

ওই আসনের নৌকার মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব সিলেট-৩ আসনে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম বরাবরে এক লিখিত পত্রে এ অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার আওয়ামীলীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষ্যে এ অভিযোগ দায়ের করেন তার প্রধান নির্বাচনী এজেন্ট ফারুক আহমদ।

অভিযোগ পত্রে বলা হয়- সিলেট-৩ আসনের উপনির্বাচনের এলাকা বালাগঞ্জের বিভিন্নস্থানে নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করে লাঙ্গলের প্রার্থী আতিকুর রহমান স্বয়ং ও তার পক্ষের কর্মীগন ভোটারদের মধ্যে বৃহস্পতিবার সারাদিন ও রাতব্যাপী নগদ অর্থ বিতরণ করেন। আওয়ামীলীগের প্রার্থী হাবিবুর রহমান তার সমর্থক ও সাধারণ জনগণের মাধ্যমে এ খবর পান বলে ওই পত্রে উল্লেখ করা হয়েছে। অর্থের বিনিময়ে ভোট ক্রয়ের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, শনিবার সিলেট -৩ আসনে উপনির্বাচন অনুষ্টিত হবে। নির্বাচনে মোট ৪ জন প্রার্থী অংশ নিয়েছেন। বিএনপি এ নির্বাচনে অংশ নেয়নি। ওই আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী ইন্তেকাল করলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

জাপার প্রার্থীর বিরুদ্ধে ভোটের টাকা বিতরণের অভিযোগ নৌকার প্রার্থী হাবিবের

আপডেট টাইম : ১২:২২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১