ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ওপেনিং নিয়ে মধুর সমস্যায় বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ লিটন দাস দলে ফেরায় নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ওপেনিং স্লট নিয়ে মধুর সমস্যায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

নিয়মিত ওপেনার তামিম ইকবাল ও লিটনের অনুপস্থিতিতে সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ওপেনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সৌম্য সরকার ও নাইম শেখ। কিন্তু তারা সফল হননি। ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সৌম্য। তবে ঐ সিরিজে পিচ কঠিন হওয়ায়, আরও একটি সুযোগ পেতেই পারেন তিনি।

প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে কে-কে ওপেনার হিসেবে খেলবেন, তা এখনো ঠিক করা হয়নি।

তিনি বলেন, ‘সম্প্রতি টি-টুয়েন্টি ক্রিকেটে আমরা ওপেনিংয়ে রেকর্ড জুটি গড়েছি। তাই এটিকে কোন সমস্যা হিসেবে দেখছি না।’

ডোমিঙ্গো আরও বলেন, ‘লিটন দলে ফিরেছেন। একাদশ কি হতে চলেছে তা জানতে আমাকে কাল নির্বাচকদের সাথে বসতে হবে। আমাদের তিন জন সৌম্য-লিটন এবং নাইম আছে যারা ব্যাটিং শুরু করতে পারে। নির্বাচক প্যানেলের সাথে আলোচনা আমরা পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে একটি সিদ্ধান্ত নিবো।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ওপেনিং নিয়ে মধুর সমস্যায় বাংলাদেশ

আপডেট টাইম : ০৯:১৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১