ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জিয়ার লাশ রাঙ্গুনিয়ায় নিয়েছিলো কে, প্রশ্ন কাদেরের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
  • ২২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কাছে জানতে চেয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর চট্টগ্রাম সার্কিট হাউস থেকে তার লাশ রাঙ্গুনিয়া পাহাড়ে নিয়ে গিয়েছিল কে? এরশাদ কফিন বহন করেছেন কিন্তু ভিতরে জিয়ার লাশ আছে- তাতো তিনি কখনো বলেন নি।

সোমবার (৩০ আগস্ট) সকালে সংসদ ভবনের বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেছেন, করোনার ক্ষতি কাটিয়ে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে ছাত্র-শিক্ষকগণ যখন প্রস্তুতি নিচ্ছে তখন ঠুনকো অজুহাতে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার নোংরা রাজনীতি করছে বিএনপি। ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করতে। পরাশ্রয়ী আন্দোলন নির্ভর বিএনপি দেশের বিদ্যমান স্থিতি নষ্ট করতে নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে।

সাম্প্রদায়িক দানবদের সাথে নিয়ে বিএনপি অতিদানবীয় অপতৎপরতা চালাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এদেশের রাজনীতিতে শেখ হাসিনা সরকার নয়, বিএনপিই হচ্ছে আসল দানবীয় শক্তি।

তিনি বলেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ কর্মসূচীতে বিশ্বাসী, সরকার সবসময় শান্তিপূর্ণ কর্মসূচীর পক্ষে এবং শান্তিপূর্ণ কর্মসূচীতে সহযোগিতা করে আসছে, ভবিষ্যতেও করে আসবে।আন্দোলনের এখন আর কোন অবজেক্টিভ শর্ত বিরাজমান নেই, বিএনপির সাবজেক্টিভ প্রস্তুতি কি আছে তা গত একযুগ ধরে মানুষ দেখে আসছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

জিয়ার লাশ রাঙ্গুনিয়ায় নিয়েছিলো কে, প্রশ্ন কাদেরের

আপডেট টাইম : ০২:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১