ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আগাম আন্দোলনের প্রস্তুতির আহ্বান মির্জা ফখরুলের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকার হটানোর জন্য এক দফার আন্দোলনে প্রস্তুতির ডাক দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে যদি সরাতে না পারি, তাহলে আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারব না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারব না। মিথ্যা মামলার শিকার হাজার হাজার মানুষকে মুক্ত করতে পারব না। আমাদেরকে রাস্তায় নেমে আসতে হবে, সোচ্চার হতে হবে। এক দফার আন্দোলনের মাধ্যমেই এই ভয়াবহ সরকারকে পরাজিত করতে হবে। সে জন্য আমি আগাম আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানাচ্ছি।’

তিনি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দাবি করে বলেন, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হতে হবে। জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধিকে নির্বাচিত করবে, সরকার গঠন করবে। সেসব করতে হলে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে হবে। একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় আমাদের এখন উঠে দাঁড়াতে হবে।

গতকাল রাজধানীর গোড়ানে ফ্রেন্ডস কনভেনশন হলে ‘করোনা হেল্প সেল’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা-১০ নির্বাচনি এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন খিলগাঁও থানা বিএনপির সভাপতি ইউনুস মৃধা। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আগাম আন্দোলনের প্রস্তুতির আহ্বান মির্জা ফখরুলের

আপডেট টাইম : ১০:৫২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১