ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

রানওয়ে থেকে সরে গেলো প্রশিক্ষণ প্লেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০১৬
  • ৪৪৯ বার

রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের সময় একটি প্রশিক্ষণ প্লেন দুর্ঘটানার কবলে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে সেসনা-১৫২ মডেলের প্রশিক্ষণ প্লেনটি এ দুর্ঘটনার কবলে পড়ে।

রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনা কবলিত প্লেনটির প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও এয়ারক্রাফট অক্ষত রয়েছে। রানওয়ে থেকে ছিটকে পড়েলেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে প্রশিক্ষণ প্লেনটি।

সেফাতুর রহমান বলেন, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে সেসনা-১৫২ মডেলের প্রশিক্ষণ প্লেনটি উড্ডয়ন শেষ করে ল্যান্ড করছিল।

ল্যান্ডিংয়ের পর ইউটার্ন নিতে গিয়ে রানওয়ে থেকে সরে মাটিতে নেমে যায়। পরে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত সেখানে গিয়ে এয়ারক্রাফটি উদ্ধার করে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

দুর্ঘটনা কবলিত প্রশিক্ষণ প্লেনটি গ্যালাক্সি ফ্লাইং একাডেমির ছিল। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে একাডেমির কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

২০১০ সাল থেকে গ্যালাক্সি ফ্লাইং একাডেমি রাজশাহীর শাহ মখদুম বিমান বন্দরে বৈমানিক প্রশিক্ষণ পরিচালনা করে আসছে।

এর আগে ২০১৫ সালের ০১ এপ্রিল দুপুরে ওই বিমানবন্দরে বাংলাদেশ ফ্লাইং একাডেমির প্রশিক্ষণ প্লেন বিধ্বস্ত হয়।

এতে নারী প্রশিক্ষণার্থী পাইলট তামান্না রহমান হৃদি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর দগ্ধ হন প্রশিক্ষক ক্যাপ্টেন শাহেদ কামাল। পরে তারও মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

রানওয়ে থেকে সরে গেলো প্রশিক্ষণ প্লেন

আপডেট টাইম : ১২:০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০১৬