ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

নতুন সিনেমায় সাইমন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকারি অনুদানে নির্মিত হতে যাচ্ছে সিনেমা ‘জলরঙ’ । এটি পরিচালনা করবেন অপূর্ব রানা। আর এই ছবিতে নায়ক হিসেবে চূড়ান্ত করা হয়েছে চিত্রনায়ক সাইমন সাদিককে। এমনটি জানিয়েছেন ছবিটির পরিচালক অপূর্ব রানা।

তিনি বলেন, ছবিটির নায়ক হিসেবে সাইমনের নামেই অনুদানের জন্য জমা দেওয়া ছিলো। তাই ছবিটিতে সেই থাকছেন। তবে সাইমনের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত করা হয়নি। শিগগিরই সেটাও চূড়ান্ত করা হবে।

এদিকে সম্প্রতি করোনাভাইস থেকে মুক্ত হয়েছেন সাইমন সাদিক। সেরে উঠার পর শারীরিক কিছু সমস্যার কারণে বাসা থেকে বের হচ্ছেন না তিনি। তবে ‘জলরঙ’ নিয়ে পরিচালক অপূর্ব রানার সঙ্গে নিয়মিতই ফোনে কথা হয় বলে জানান তিনি।

সাইমন সাদিক বলেন, অপূর্ব রানা ভাইয়ের সঙ্গে অনেক মধুর সম্পর্ক আমার। তার সিনেমাটিতে মৌখিকভাবে চূড়ান্ত আমি। অবশ্য রানা ভাইয়ের ছবিতে মৌখিক চূড়ান্ত মানেই যথেষ্ট আমার কাছে। দুএকদিনের মধ্যে বাসা থেকে বের হয়ে আনুষ্ঠানিক চুক্তি করবো।

শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে কিশোরগঞ্জের অস্টগ্রামে। এরপর কুয়াকাটা ও সেন্টমার্টিনের জেলে পল্লীতেও হবে বেশিরভাগ অংশের শুটিং। ছবিতে সাইমন ছাড়া আরও অভিনয় করবেন শহিদুল আলম সাচ্চু, ফজলুর রহমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

নতুন সিনেমায় সাইমন

আপডেট টাইম : ০৪:৫৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১