ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামের বাড়িতে ঢাবি ছাত্রলীগ নেতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
  • ৩৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতা হেলিকপ্টারে করে নতুন বউকে নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে গেছেন।

মাগুরার মহম্মদপুর উপজেলার হাজিবাড়ি এলাকায় নববূধুকে নিজের বাড়িতে নিয়ে আসেন ওই ছাত্রলীগ নেতা।

শুক্রবার বিকাল ৫টার দিকে আমিনুর রহমান ডিগ্রি কলেজ মাঠে হেলিকপ্টারটি পৌঁছলে সাধারণ মানুষ দেখতে ভিড় করেন।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাগুরার সরকারি গার্লস স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক মৃত এটিএম আব্দুল ওমর ফারুকের বড় ছেলে আব্বাস আল কোরেসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বর্তমান কমিটির সহসভাপতি। তিনি ২০১৩-১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত  বিভাগে ভর্তি হয়ে পড়ালেখা শেষ করেন।

শুক্রবার দুপুরে আব্বাস পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. আমিনুর রহমানের কন্যা ফরিদপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী জান্নাতুল নাইমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ঢাকার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে তাদের বিবাহোত্তর সংবর্ধনা হয়। পরে বর আব্বাস তার স্ত্রী জান্নাতুল নাইমাকে নিয়ে হেলিকপ্টারে করে মহম্মদপুর আমিনুর রহমান কলেজ মাঠে নামেন। খরব শুনে কলেজ মাঠে শত শত মানুষ ভিড় করেন। বর ও নববধূ হেলিকপ্টার থেকে নামলে তাদের বরণ করে নেন পরিবারের লোকজন।

মহম্মদপুর থানার ওসি মো. নাসির উদ্দীন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ওই নেতা নতুন বউ নিয়ে হেলিকপ্টারে আসার বিষয়টি লিখিত অনুমতি নিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামের বাড়িতে ঢাবি ছাত্রলীগ নেতা

আপডেট টাইম : ০৮:২২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১