ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

খালেদা জিয়া করোনা টিকার দ্বিতীয় ডোজ নেবেন আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ বুধবার করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নেবেন।

রাজধানীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে এ টিকা নেবেন তিনি।

তবে তাকে হাসপাতালের ভেতরে নেওয়া হবে না। গাড়ির ভেতরেই তাকে টিকা দেওয়া হবে।

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ২টায় বিএনপি চেয়ারপারসন করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে হাসপাতালে যাবেন। ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯ জুলাই টিকার প্রথম ডোজ নেন তিনি। তাকে মডার্নার টিকা দেয়া হয়েছিল।

এদিকে খালেদা জিয়ার টিকা পেতে হাসপাতালে যাওয়ার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার এ সংক্রান্ত একটি চিঠি আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পাঠিয়েছেন। হাসপাতালে যাওয়া-আসায় তাকে যাতে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হয় সেজন্য অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

খালেদা জিয়া করোনা টিকার দ্বিতীয় ডোজ নেবেন আজ

আপডেট টাইম : ০৯:৪৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১