ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিঊন)। বার্ধক্যজনিত কারনে গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) রাত ১০টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

আনোয়ার গ্রুপের চেয়ারম্যান ছিলেন আনোয়ার হোসেন ১৯৩৮ সালে ঢাকার আলমীগোলায় (লালবাগ) জন্মগ্রহণ করেন। তার স্ত্রী বিবি আমেনা। তাদের ৪ মেয়ে ও ৩ ছেলে। মেয়ে—শাহীন বেগম, সেলিনা বেগম মালা, হাসিনা বেগম রুমা ও শাহনাজ বেগম মুন্নী। ছেলে- মানোয়ার হোসেন, হোসেন মেহমুদ ও হোসেন খালেদ।

আনোয়ার হোসেন ১৯৫৩ সালে ব্যবসা শুরু করেন। ১৯৬৮ সালে আনোয়ার সিল্ক মিলস প্রতিষ্ঠা করে মালা শাড়ি বাজারে আনেন। বস্ত্র, পাট, সিমেন্ট, ইস্পাত, ব্যাংক, বিমা, গাড়ি, আবাসন, অবকাঠামো, আসবাবসহ ৩৬টি পণ্য ও সেবা খাতের ব্যবসার সঙ্গে যুক্ত গ্রুপটির অধীনে কোম্পানি রয়েছে ২০টি। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দি সিটি ব্যাংকের অন্যতম উদ্যোক্তা তিনি। চার মেয়াদে দি সিটি ব্যাংকের চেয়ারম্যানও ছিলেন তিনি।

রাজনীতিতে যোগ দিয়ে তিনি ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরশাদ সরকারের পতন হলে রাজনীতি থেকে দূরে চলে যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন আর নেই

আপডেট টাইম : ০৯:৩৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১