ঢাকা ০১:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

রওশন এরশাদ আইসিইউতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তির পর আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসে কার্বনডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে।

রওশন এরশাদের সহকারী একান্ত সচিব (এপিএস) মামুন হাসান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত শনিবার সিএমএইচে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তার ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি দেখতে পান। গতকাল সোমবার তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

বিরোধীদলীয় নেতার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, এইচ এম এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ ও রওশন এরশাদপুত্র রাহ্গীর আল মাহি শাদ।

৭৮ বছর বয়সী রওশন ময়মনসিংহ-৪ আসনের এমপি। তিনি দুই মেয়াদে সংসদের বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

রওশন এরশাদ আইসিইউতে

আপডেট টাইম : ১১:২৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১