ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

সাইখম মীরাবাঈ চানু-এর আরেকটি স্বপ্নপূরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সাইখম মীরাবাঈ চানু। এইমুহূর্তে দেশের অন্যতম আলোচিত নাম। টোকিও অলিম্পিকে ভারোত্তোলনে পদক জিতে কিছুদিন আগেই দেশে ফিরেছেন তিনি। মহিলাদের ৪৯ কেজি বিভাগে অলিম্পিক্স ভারোত্তোলনে নিজ দেশের প্রথম রূপা।

এবার মুম্বাইয়ে পৌঁছে নিজের আরও একটি ‘স্বপ্ন’ সত্যি করলেন তিনি। সেই ‘স্বপ্ন’-এর নাম সালমান খান! ‘ভাইজান’ এর দেখা পেয়ে স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা অলিম্পিকজয়ী। বলিউড-তারকার সঙ্গে ছবি তুলে টুইটও করেছেন চানু।

ছবির সঙ্গে চানুর ক্যাপশন, ‘অনেক ধন্যবাদ সলমন স্যার। আমি আপনার বড় ভক্ত। আপনার সঙ্গে দেখা করে মনে হচ্ছে স্বপ্ন সফল হল!’ অন্যদিকে, ‘টাইগার’-ও জানিয়েছেন রুপো পদকজয়ীর জন্য তিনি যারপরনাই খুশি। অনেক শুভেচ্ছা জানিয়ে সালমান জানিয়েছেন চানুর সঙ্গে দেখা করে তাঁরও দারুণ লেগেছে।

তবে গত বুধবার শুধু সালমান নন, শচীন টেন্ডুলকরের সঙ্গেও দেখা হয়েছে চানুর। শচীনের বাড়িতে গেছিলেন তিনি। ‘মাস্টার ব্লাস্টার’-এর সঙ্গে সাক্ষাতের সেই মুহূর্তের দুটি ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন চানু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

সাইখম মীরাবাঈ চানু-এর আরেকটি স্বপ্নপূরণ

আপডেট টাইম : ০৫:১৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১