ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রিজভী সাহেবের আরো চিকিৎসা দরকার : তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
  • ২২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের আরো চিকিৎসা দরকার বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, রিজভী সাহেব সুস্থ হয়ে ফিরে এসেছেন এজন্য স্বস্তি প্রকাশ করছি। কিন্তু তার বক্তব্য শুনে মনে হচ্ছে তিনি এখনো পুরাপুরি সুস্থ হননি। তার আরো একটু বিশ্রাম দরকার, আরো একটু চিকিৎসা দরকার।

আজ বুধবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর সপ্তাহব্যাপী ‘আলোকচিত্র, ডিজিটাল ডিসপ্লে ও  সংবাদপত্রে বঙ্গবন্ধু’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, রিজভী আহমেদ গতকাল যে বক্তব্য রেখেছেন, যেভাবে রেখেছেন এটি আসলে সুস্থতার লক্ষণ নয়। আরো সুচিকিৎসার প্রয়োজন আছে বলে আমি মনে করি। ড্যাবের ডাক্তাররা চিকিৎসা করতে পারেন। দরকার হলে আমরাও সহায়তা করতে পারি।

তিনি বলেন, বিএনপি এই টিকা নিয়ে প্রথম থেকে বিভ্রান্তি ছড়িয়েছে। এই টিকাদান ও টিকা গ্রহণ জনস্বার্থের কাজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত কোনো টিকা নিয়ে যদি বিভ্রান্তি ছড়ানো হয় তাহলে তা অবশ্যই জনস্বার্থবিরোধী এবং শাস্তিযোগ্য অপরাধ। তিনি অ্যাস্ট্রোজেনেকার টিকা নিয়ে কথা বলেছেন, এজন্য ওই টিকা না নিয়ে মর্ডানার টিকা নিয়েছেন। তিনি হাত মাথার পেছন দিয়ে ঘুরিয়ে এনে খেয়েছেন। এই টিকাও সরকার সংগ্রহ করেছে। সরকারের টিকা কার্যক্রম নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা তাদের প্রথম থেকেই ছিল। তাদের শীর্ষ নেতাদের বহুজন এই টিকা নিয়েছেন।

তিনি বলেন, ইতিহাসকে সঠিক তথ্যনির্ভর করার জন্য জিয়াউর রহমানসহ যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের কুশীলব ছিলেন তাদের মুখোশ উন্মোচন হওয়া প্রয়োজন, এটি আজ সময়ের দাবি। অন্যথায় ইতিহাসের সঠিক তথ্য সন্নিবেশিত হবে না, ইতিহাসের দায়টা আমরা এড়াতে পারব না।

প্রধান তথ্য কর্মকর্তা শাহিনুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সচিব মো. মকবুল হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

রিজভী সাহেবের আরো চিকিৎসা দরকার : তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৪:২৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১