ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ডেঙ্গু মোকাবেলায় পেঁপে পাতার রস যেভাবে কাজ করে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার মধ্যেই এখন আরেক আতঙ্ক ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। তাইতো এই ডেঙ্গু থেকে বাঁচতে আমাদের অনেক বেশি সচেতনতা প্রয়োজন।

নিশ্চয়ই জানেন, ডেঙ্গু মোকাবেলায় পেঁপে পাতার রস দারুণ কার্যকরী। যদিও ডেঙ্গু রোগ সারাতে পেঁপে পাতা আদৌ কার্যকর কি-না তা এখনো প্রমাণিত নয়। তবে বেশ কিছু গবেষণায় উঠে এসেছে, পেঁপে পাতায় এমন কিছু উপাদান আছে, যা রক্তের প্লাটিলেট দ্রুত বাড়াতে পারে। এছাড়াও ম্যালেরিয়াবিরোধী বৈশিষ্ট্য আছে এ পাতায়। সেইসঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এই পাতা।

মূলত এসব কারণেই বিশ্বের বেশ কয়েকটি দেশে ডেঙ্গু জ্বর এবং অন্যান্য অসুস্থতা সারাতে চিকিৎসার পাশাপাশি সেরা ঘরোয়া প্রতিকার হিসেবে পেঁপে পাতার রস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেঁপে পাতা। এতে আছে ফেনোলিক যৌগ, পেপেইন এবং অ্যালকালয়েড। এই পুষ্টি উপাদানগুলো শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও, পেপাইন এবং অন্য যৌগের সংমিশ্রণ হজমে সহায়তা করে। যা হজমের ব্যাধির সমস্যা নিরাময় করতে পারে।

গবেষণা যা বলছে

পেঁপে পাতার নির্যাস ডেঙ্গু আক্রান্ত রোগীর প্লেটলেট সংখ্যা বৃদ্ধি করে। ভারতে ৪০০ ডেঙ্গু রোগীর উপর করা একটি গবেষণায় দেখা গেছে, ডেঙ্গু রোগী যারা সঠিক চিকিৎসা গ্রহণের পাশাপাশি পেঁপে পাতার রস বা এটি ট্যাবলেট আকারে একটি নির্দিষ্ট ডোজ গ্রহণ করেছেন; তারা দ্রুত সুস্থ হয়ে উঠেছেন।

আরো দেখা যায়, তাদের প্লাটিলেটের সংখ্যা বাড়ছিল এবং এমনকি তাদের পার্শ্ব-প্রতিক্রিয়াও কম ছিল। ওই রোগীদের রক্ত দেওয়ারও প্রয়োজন হয়নি।

ডেঙ্গুর উপসর্গ কমায়

অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞরা, ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য পেঁপে পাতার রস গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন। এডিস মশার কারণেই এই মারাত্মক রোগটি হয়। মশাবাহিত এ রোগের জীবাণু রক্তে প্রবেশ করে- উচ্চমাত্রায় জ্বর, ত্বকে ফুসকুড়ি এবং প্লাটিলেট সংখ্যা কমতে থাকে। পেঁপে পাতার নির্যাস ডেঙ্গুর উপসর্গ কমাতে সাহায্য করে।

ম্যালেরিয়া-বিরোধী বৈশিষ্ট্য আছে

পেঁপে পাতায় ম্যালেরিয়া-বিরোধী বৈশিষ্ট্যও আছে। পেঁপে পাতায় পাওয়া একটি যৌগ হলো এসিটোজেনিন। যা ম্যালেরিয়া এবং ডেঙ্গুর মতো রোগের জীবাণু ধ্বংসে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

ডেঙ্গু নিরাময়ে পেঁপের পাতা যেভাবে ব্যবহার করবেন

কয়েকটি পেঁপে পাতা নিয়ে সেগুলো ভালো করে ধুয়ে ব্লেন্ড করুন। এবার তা ছেঁকে রসটুকু বের করে নিন। দিনে ২ টেবিল চামচ করে দুইবার পান করলেই দ্রুত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে উঠবেন এবং প্লাটিলেট কাউন্টও বেড়ে যাবে।

কয়েকটি মাঝারি আকারের পেঁপে পাতা ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। সেগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার ২ লিটার পানি ভর্তি একটি পাত্রে পাতাগুলো রাখুন।

চুলায় পাতাগুলো সিদ্ধ করে নিন। যতক্ষণ না পানি ফুটে অর্ধেক হয়ে যাচ্ছে; ততক্ষণ চুলা থেকে নামাবেন না। এরপর নির্যাসটুকু ঠাণ্ডা করে কাচের পাত্রে ভরে রাখুন।

প্রতিদিন পাকা পেঁপে খেলেও আপনি উপকার পাবেন। এছাড়াও পাকা পেঁপে ব্লেন্ড করে তাতে লেবুর রস মিশিয়ে পান করতে পারেন। দিনে অন্তত দুই বার এই রস পান করুন। দেখবেন দ্রুত ডেঙ্গু জ্বর সেরে যাবে।

সূত্র: বিবিসি/টাইমস অব ইন্ডিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গু মোকাবেলায় পেঁপে পাতার রস যেভাবে কাজ করে

আপডেট টাইম : ০৪:৫৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১