ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কোন্দল আর দলাদলি বন্ধ করুন, নেতাকর্মীদের ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
  • ২১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের আহ্বান জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা তরুণ যুবক তাদের সামনে এগিয়ে আসতে হবে, সাহস নিয়ে রাজপথে নামতে হবে। রাজপথ ছাড়া কোনো বিকল্প নেই। শক্তি সঞ্চয় করেই আমাদের সামনে এগুতে হবে। আর নিজেদের মধ্যে দলাদলি, কোন্দলটা বন্ধ করতে হবে। ঐক্য ছাড়া কোনো উপায় নেই। আমাদের বাম-ডান, দক্ষিণ-পশ্চিম সবাইকে একসঙ্গে করতে হবে এবং সবাইকে একসঙ্গে এই সরকারের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

গতকাল সোমবার এক ভার্চুয়াল আলোচনাসভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান পটলের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ভার্চুয়াল আলোচনাসভার আয়োজন করে তার পরিবার। মরহুম ফজলুর রহমান পটলের কন্যা দলের মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা মিজানুর রহমান মিনু, অ্যাডভোকেট রুহুল কদ্দুস তালুকদার দুলু, শাহীন শওকত, ওবায়দুর রহমান চন্দন, আমিনুল হক, রহিম নেওয়াজ, ইয়াসীর আরশাদ রাজন, হারুনুর রশিদ পাপ্পু, নজরুল ইসলাম মোল্লা, জামাল হোসেন, মোশাররফ হোসেন প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, শুধু আমলা নির্ভরতার কারণেই সরকার করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং সত্যিকার অর্থেই জনগণের জীবন-জীবিকাকে বিপন্ন করে ফেলেছে।

তিনি বলেন, সরকার কখনো বলে লকডাউন, কখনো বলে সরকারি ছুটি, কখনো কঠোর লকডাউন। এটি একটা তামাশা। তাদের কাছে মানুষের জীবন-জীবিকা একটা তামাশা। এ অবস্থা জনগণ মেনে নিতে পারে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

কোন্দল আর দলাদলি বন্ধ করুন, নেতাকর্মীদের ফখরুল

আপডেট টাইম : ০২:২৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১