ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

অর্পিত সম্পত্তির জটিলতা নিরসন করার সুপারিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০১৬
  • ৪৩৬ বার

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় গেজেট অনুযায়ী অল্প সময়ের মধ্যে অর্পিত সম্পত্তির জটিলতা নিরসন করার সুপারিশ করা হয়েছে। বুধবার সংসদ ভবনে কমিটির সভাপতি রেজাউল করিম হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সুপারিশ করা হয়।

কমিটির সদস্য ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ, মো: মকবুল হোসেন, সামছুল আলম দুদু এবং গাজী ম,ম, আমজাদ হোসেন মিলন সভায় অংশগ্রহণ করেন। সভায় দেশের সকল নদীর সীমানা নির্ধারণ, অর্পিত সম্পত্তি ‘ক’ ও ‘খ’ গেজেটে যে সমস্ত সম্পত্তি দাগ ও খতিয়ান নম্বরসহ প্রকাশিত হয়েছে তার সর্বশেষ অবস্থা সম্পর্কে আলোচনা এবং পূর্ববর্তী বৈঠকের গৃহীত সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

কমিটি লীজ প্রাপ্ত চা বাগান মালিকদের চা উৎপাদন না করে ভিন্নখাতে লীজ প্রাপ্ত ভূমি ব্যবহার রোধ করার জন্য সুপারিশ করে। এছাড়াও চা উৎপাদনে অনুপযোগী ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

সভায় নদীর প্রবাহ অব্যাহত রাখার লক্ষ্যে দেশের সকল নদীর সীমানা নির্ধারণ কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করার সুপারিশ করা হয়। কমিটিতে দেশের সমস্ত ভূ-খন্ড জরীপের কার্যক্রম আগামী ৩ বছরের মধ্যে সম্পন্ন করার সুপারিশ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

অর্পিত সম্পত্তির জটিলতা নিরসন করার সুপারিশ

আপডেট টাইম : ০৯:২৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০১৬