ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কর্মহীন পরিবার প্রতি মাসে ১০ হাজার টাকা সহায়তা দেয়া জরুরি : জিএম কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ভালো নেই করোনায় কর্মহীন পরিবারের কয়েক কোটি মানুষ। তাই, সরকারিভাবে পরিবার প্রতি মাসে ১০ হাজার টাকা সহায়তা দেয়া জরুরি হয়ে পড়েছে। অর্থ সংকটে দিশেহারা মানুষের হাহাকার কমাতে হবে।

আজ এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, বিভিন্ন গবেষণা সংস্থার রিপোর্ট অনুযায়ী করোনাকালে নতুন করে প্রায় আড়াই কোটি মানুষের জীবনযাত্রা দারিদ্রসীমার নিচে নেমে গেছে। আগে থেকেই আরো অন্তত সাড়ে তিন কোটি মানুষের বসবাস দারিদ্রসীমার নিচে। একটি নির্বাচনী এলাকার বার্ষিক সরকারি সহায়তা বিশ্লেষণে দেখা গেছে, ৩ লাখ ৩৩ হাজার ১৬৬ জন জনসংখ্যা অধ্যুষিত এলাকায় শতকরা ৩৩ ভাগ সরকারী হিসেবে দরিদ্র। তাদের সংখ্যা ১ লাখ ৯ হাজার ৯৪৫ জন। সেখানে ২০২০-২০২১ অর্থবছরে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে ১ কোটি ১৯ লাখ ৪২ হাজার ৭০ টাকা। খাদ্য শস্য বিতরণ করা হয়েছে ৮৮ লাখ ৯৯ হাজার ৬৭৯ টাকার। এছাড়া শিশু খাদ্য ও পশু খাদ্য বিতরণ করা হয়েছে। সর্বমোট বরাদ্দ হয়েছে ২ কোটি ১০ লাখ ৪১ হাজার ৭৪৯ টাকা। এই হিসেবে বছরে জনপ্রতি বরাদ্দ ১৯১ টাকা আর প্রতি মাসে জনপ্রতি বরাদ্দ মাত্র ১৬ টাকা। মাসে মাত্র ১৬ টাকা সরকারি সহায়তায় কীভাবে একজন দরিদ্র মানুষের জীবন বাঁচে?

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, যাদের টাকায় প্রায় সাড়ে ৬ লাখ কোটি টাকার বাজেট পাশ হয়েছে সংসদে, তাদের অবস্থা শোচনীয়। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, পরিবার প্রতি মাসে ১০ হাজার টাকা অর্থসহায়তা দিতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি। স্বচ্ছভাবে ২ কোটি পরিবারের মধ্যে এই অর্থ বন্টন করলে দরিদ্র পরিবারগুলো উপকৃত হবে। এতে দেশের প্রতি মাসে খরচ হবে মাত্র ২০ হাজার কোটি টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

কর্মহীন পরিবার প্রতি মাসে ১০ হাজার টাকা সহায়তা দেয়া জরুরি : জিএম কাদের

আপডেট টাইম : ০২:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১