ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সিলেট-৩ আসনের ভোট ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্নের নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সিলেট-৩ আসনের উপনির্বাচন আগামী ১০ আগস্টের পর থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই তারিখের মধ্যে সুবিধাজনক সময়ে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভার্চ্যুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

স্থানীয় সাতজন বাসিন্দা এবং ছয় আইনজীবীর আবেদনের পর করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি বিবেচনায় নিয়ে নির্ধারিত ২৮ জুলাই উপনির্বাচনে ভোটগ্রহণ ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছিলেন হাইকোর্ট।২৬ জুলাইয়ের ওই আদেশের পর নির্বাচন কমিশন (ইসি) ওই নির্বাচন স্থগিত করে।

বৃহস্পতিবার বিষয়টি আদালতে উপস্থাপনের পর ৭ সেপ্টেম্বরের আগে সিলেট-৩ আসনে ভোটের নতুন তারিখ সুবিধাজনক সময়ে নির্ধারণ করতে পারবে নির্বাচন কমিশন-এমন আদেশ দেন হাইকোর্ট।

এর আগে ভোট স্থগিত রাখার অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে আইনি নোটিশ দেওয়া হয়েছিলো। সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ নোটিশ দিয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সিলেট-৩ আসনের ভোট ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্নের নির্দেশ

আপডেট টাইম : ০২:০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১