ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান বিপুল জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার বাঁধনের ওপর হামলা, ইতালির আইনে শাস্তি কী শেখ হাসিনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে জুলাই যোদ্ধারা: হুইপ দুলু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল তেজগাঁওয়ে বিটিসিএল অফিসে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকৃত মডেল যারা এসব করে না: তানজুমা আফরোজ আঁখি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ যাদের কখনও মিডিয়াতে দেখিও নাই, তাদের নামও শুনি নাই তারাই এই অনৈতিক কাজগুলো করছেন। মৌ আক্তার নামে যার কথা শুনছি তার নাম কখনও শুনি নাই। এত বছর কাজ করে কোথাও পাইনি তাকে দেখা।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বলেছিলেন মডেল তানজুমা আফরোজ আঁখি।

মডেল ও অভিনয়শিল্পী পরিচয়ধারী দুই নারী মরিয়ম আক্তার মৌ ও ফারিয়া মাহবুব পিয়াসাকে গত রবিবার (১ আগস্ট) গ্রেপ্তার করে রাজধানীর গোয়েন্দা পুলিশ। গতকাল দুইজন পিয়াসা ও মৌকে তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। মডেল ও অভিনয়শিল্পী হিসেবে তাঁদের প্রচারের কারণে শোবিজ অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে লিখিত বিবৃতি দিয়েছে অভিনয়শিল্পী সংঘ থেকে । তাদের দাবি প্রকৃত মডেলরা এসব করেন না।

মডেলিং যারা করেন তারা হাই ফ্যাশন টাইপের লাইফ লিড করতে পছন্দ করেন। তাদের পোশাক, স্টাইল বা চলাফেরা অন্যদের থেকে আলাদা। এই লাইফ স্টাইল ফলো করতে গিয়ে মডেলিংয়ে জড়িয়ে যান কেউ কেউ। মডেল কী বা তার কাজ কী তারা তা জানেন না। তারা ভাবেন ‘মডেল’ ট্যাগ থাকলে রেসপন্স বেশি পাওয়া যাবে। আঁখি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘এই চিন্তা থেকেই অনেকে মডেল পরিচয় দেন। কিন্তু আসলে যারা মডেলিং করেন তাদের এমন বদনাম খুঁজে পাবেন না।’

মৌকে না চিনলেও পিয়াসাকে চেনেন উল্লেখ করে আঁখি বলেন, ‘পিয়াসাও রেগুলার কাজ করেনি। অথচ সে এখনও এই ট্যাগ ইউজ করছে। এখন যারা কাজ করতে আসেন তাদের কেউ কেউ অল্প সময়ে ব্যাংক ব্যালেন্স, গাড়ি-বাড়ি করার চিন্তা করেন। যে কারণে কাজের চেয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়েন। এটা আমাদের রেপুটেশন খারাপ করে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান বিপুল

প্রকৃত মডেল যারা এসব করে না: তানজুমা আফরোজ আঁখি

আপডেট টাইম : ০৫:২৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১