ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রাজধানীতে ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীতে এক গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে মনোয়ার হোসেন দুলাল নামের এক যুবলীগ নেতার বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার রুপনগর থানাধীন ২৮ নম্বর রোডের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা করেছেন ভিকটিমের স্বামী।

মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদী ইব্রাহিম হোসেন পেশায় প্রাইভেটকারচালক। দুলাল ও তার গ্রামের বাড়ি একই এলাকার হওয়ায় তার সঙ্গে পারিবারিক সম্পর্ক গড়ে উঠে। এ সুবাদে দুলাল নিয়মিত তার বাসায় আসা-যাওয়া করতেন।

গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে ইব্রাহিম বাসায় এসে দেখতে পান তার স্ত্রী নেই। পরে বাসার আশপাশে খুঁজতে থাকেন। রাত সাড়ে ১০টায় স্ত্রী বাসায় ফিরে তাকে বিস্তারিত খুলে বলেন।

ইব্রাহিম জানান, ওই দিন রাতে আমার স্ত্রীকে ফুসলিয়ে রুপনগর ২৮ নং রোডের ওই বাড়িতে নিয়ে যান দুলাল। সেখানে গেলে তাকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন দুলাল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণ মামলার আসামি  মনোয়ার হোসেন দুলাল স্থানীয় ৯২ নং ওয়ার্ড (সাংগঠনিক ইউনিট বর্তমানে ৬ নং ওয়ার্ড) যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। কোনো পদ পদবি না থাকলেও তিনি নিজেকে ওয়ার্ড যুবলীগের অন্যতম নেতা হিসেবে পরিচয় দেন।

যুবলীগের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের সঙ্গে তার ছবি-সংবলিত  বিভিন্ন পোস্টার, ফেস্টুন ও ব্যানার রুপনগর ও আরামবাগ এলাকা ছেয়ে গেছে। আসন্ন ওয়ার্ড কমিটিতে দুলাল শীর্ষ পদ প্রত্যাশী বলে জানান স্থানীয় যুবলীগ নেতারা।

রুপনগর থানার ওসি আরিফুর রহমান সরদার যুগান্তরকে বলেন, দুলালের বিরুদ্ধে নারী ও শিশু  নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা হয়েছে। তাকে   গ্রেফতারে অভিযান চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

রাজধানীতে ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ১০:৫৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১