ঢাকা ১২:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

পাখির খাঁচায় ঢুকে আটকে গেল বিষধর গোখরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ খাঁচায় রয়েছে দেশি বিদেশি প্রজাতির বেশ কয়েকটি পাখি। সেই খাঁচায় ঢুকে চারটি পাখি খেয়ে ফেলে বিষধর গোখরা সাপ।

এতেই ঘটে বিপত্তি। চারটি পাখি খেয়ে পেট ফুলে যাওয়ায় খাঁচায় আটকে গেল সাপটি।

আজ সকালে মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের বাঁশো গ্রামে আলাউদ্দিন শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

আলাউদ্দিন শেখ জানান, করোনায় স্কুল বন্ধ তাই শখ করে পাখির খামার শুরু করে ছেলে  রাব্বি শেখ (১৫)। অল্প দিনেই খামারে চার থেকে পাঁচ প্রজাতির পাখি কিনে পালন করতে থাকে। আর সেই পাখি খাওয়ার লোভে খাঁচায় ঢুকে পড়ে গোখরা সাপটি।

প্রতিদিনের মতো আজ সকালে পাখিদের খাবার দিতে গিয়ে চমকে যায় রাব্বি। দেখে, পাখির খাঁচায় ফণা তুলে রয়েছে একটি সাপ। ভয়ে কিচিরমিচির করছে পাখিরা। ততক্ষণে সাপটি চারটি পাখি খেয়েও ফেলেছে। আর তাতে পেট ফুলে যাওয়ায় আটকে গেছে সাপটি।

রাব্বি জানায়, পাখির খাবার দিতে এসে খাঁচার ভেতর সাপ দেখে চমকে গিয়েছিলাম। এর আগে এরকম কোনোদিন হয়নি। প্রতিদিন খাঁচার দরজা খুলে হাত ঢুকিয়ে খাবার দিতে হয়। একটু অন্যমনস্ক হলে আজ প্রাণ যেতে পারত।

উদ্ধার হওয়া বিষধর সাপটি রাব্বিদের বাড়িতে একটি কাঠের বক্সে আটকে রাখা হয়েছে বলে জানায় রাব্বি।

স্থানীয় বাসিন্দা আব্দুর রউফ মোল্যা (৬৫) জানান, বর্ষায় বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ায় এ সময়ে সাপের উপদ্রুপ বেড়ে যায়।

মাগুরা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার জানান সাপটি উদ্ধার করে তাদের হেফাজতে নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাখির খাঁচায় ঢুকে আটকে গেল বিষধর গোখরা

আপডেট টাইম : ০৩:২৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১