ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ভেঙে যাচ্ছে সামান্থা-নাগার সংসার?

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ২০১০ সালে তামিল ভাষার একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। একই বছর তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ নামের সিনেমায় অভিনয় করেন তিনি। এতে নাগা চৈতন্য আক্কিনেনির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন এই অভিনেত্রী।

এ সিনেমার মাধ্যমে প্রথম পরিচয় সামান্থা রুথ প্রভু-নাগা চৈতন্য আক্কিনেনির। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। তাদের প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনাও কম হয়নি। সব কিছুর অবসান ঘটিয়ে ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এদিকে গুঞ্জন উড়ছে, ভেঙে যাচ্ছে সামান্থা-নাগার সংসার!

তবে এখনো ফেসবুক অ্যাকাউন্ট সামান্থা আক্কিনেনি নামেই রয়েছে। অনেকে দাবি করেছেন—এটা ভুলবশত করে থাকতে পারেন এই অভিনেত্রী। কারণ তার টুইটার অ্যাকাউন্টে প্রোফাইল নেমের স্থানে শুধু ‘এস’ লেখা। যদিও তার নিচে লেখা রয়েছে সামান্থা রুথ প্রভু। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি সামান্থার।

বর্তমানে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমা নিয়ে ব্যস্ত সামান্থা। এছাড়া ‘শকুন্তলাম’ সিনেমায় দেখা যাবে তাকে। সংস্কৃত ভাষার ‘অভিযানা শকুন্তলাম’ নাটক অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে। রাজা দুষ্মন্ত ও শকুন্তলার প্রেম কাহিনি এতে তুলে ধরা হবে। এ ছাড়াও অশ্বিন সারাবানাম পরিচালিত একটি ভৌতিক সিনেমায় অভিনয় করবেন সামান্থা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ভেঙে যাচ্ছে সামান্থা-নাগার সংসার?

আপডেট টাইম : ১০:৩৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১