ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কর্মহীনদের পরিবারে চলছে চাপা হাহাকার: জিএম কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
  • ২২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের রোববার এক বিবৃতিতে বলেছেন, করোনায় কর্মহীনদের পরিবারে চাপা হাহাকার বিরাজ করছে। নিরপেক্ষভাবে তালিকা তৈরি করে সরকারি ব্যবস্থাপনায় দরিদ্র পরিবারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, পিপিআরসি ও ব্র্যাকের সাম্প্রতিক গবেষণা জরিপ বলছে, করোনায় এক বছরে দেশের প্রায় ১৫ শতাংশ মানুষের জীবনমান নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। সংখ্যায় তা প্রায় ২ কোটি ৪৫ লাখ। আর আগে থেকে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন আরও কয়েক কোটি মানুষ। বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী সে সংখ্যাও সাড়ে তিন কোটির কম নয়। জিএম কাদের বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। দ্বিতীয় ধাক্কায় দারিদ্র্য হার আরও বৃদ্ধির আশঙ্কা আছে। এ হার বৃদ্ধির প্রধান কারণ, মানুষের কর্মহীনতা ও আয় কমে যাওয়া। লকডাউনের কারণে কাজের জন্য বের হতে পারছেন না এসব পরিবারের সদস্যরা। দিন এনে দিন খাওয়া মানুষের পরিবারে খাবার মজুদ থাকে না। আবার এসব পরিবারের অনেকের প্রয়োজন জীবন রক্ষাকারী অষুধ ও শিশুখাদ্য। এমন অবস্থায় মারাত্মক বিপর্যয় সৃষ্টি হয়েছে কর্মহীনদের পরিবারে। এ পরিপ্রেক্ষিতে যথাযথ তালিকা করে দরিদ্রদের মাঝে সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার করতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

কর্মহীনদের পরিবারে চলছে চাপা হাহাকার: জিএম কাদের

আপডেট টাইম : ০২:১২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১