ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সিলেট-৩ আসনের নির্বাচন স্থগিত চেয়ে সিইসিকে আইনি নোটিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিদ্যমান পরিস্থিতিতে সিলেট-৩ আসনের উপনির্বাচন স্থগিতের নির্দেশনা চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী। সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবীর পক্ষে ইমেইলে নোটিশটি পাঠান আইনজীবী মোহাম্মদ শিশির মনির এনআইডি সেবা টেবিল-চেয়ার নয় যে উঠিয়ে নিয়ে গেল: সিইসি

গতকাল রবিবার প্রধান নির্বাচন কমিশনারকে পাঠানো নোটিশে বলা হয়, ২৮ জুলাই অনুষ্ঠিতব্য উপনির্বাচন স্থগিত করা যাবে না, এই বক্তব্য আইনের সঠিক ব্যাখ্যা নয়। কেননা এ সময়ে নির্বাচন অনুষ্ঠানের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। নির্বাচন কমিশনের উচিত চলমান করোনা ভাইরাস সংক্রমণ বিবেচনায় নিয়ে লকডাউনের সময় নির্বাচন না করা এবং ৭ সেপ্টেম্বরের মধ্যে অন্য যে কোনো দিন ভোটগ্রহণের দিন নির্ধারণ করা। তাছাড়া ৩ লাখ ৫২ হাজার ভোটারের এই নির্বাচন অনুষ্ঠান সরকারের লকডাউন নীতিরও বিরোধী। তাই করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি বিবেচনায় নিয়ে ২৮ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করার অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হতে বাধ্য হবো—বলে নোটিশে উল্লেখ করা হয়। নোটিশদাতা পাঁচ আইনজীবী হলেন মো. মুজাহিদুল ইসলাম, আল রেজা মো. আমির, মো. জোবায়দুর রহমান, মো. জহিরুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।হাইকোর্টের ৪১ বেঞ্চ বসবে আজ, চলবে নিম্ন আদালতের বিচার কাজ

গত শনিবার সিলেটে আইনশৃঙ্খলা বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেন, ‌‘সাংবিধানিক বাধ্যবাধকতার ফলে সিলেট-৩ আসনের উপনির্বাচন পেছানোর সুযোগ নেই।’

গত ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা গেলে আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী ১৪ জুলাই এই আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল। পরে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির অবনতির কারণে নির্বাচন পিছিয়ে ২৮ জুলাই করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সিলেট-৩ আসনের নির্বাচন স্থগিত চেয়ে সিইসিকে আইনি নোটিশ

আপডেট টাইম : ০৯:৪৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১