ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

উদাসীনতায় করোনা সংক্রমণে আজ জনজীবন বিপন্ন: মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকারের উদাসীনতা ও অযোগ্যতার কারণেই করোনা সংক্রমণে জনজীবন বিপন্ন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ঈদের নামাজ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সকালে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খানকে নিয়ে বিএনপি মহাসচিব শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে যান। তারা সামাজিক দূরত্ব বজায় রেখে ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাত করেন। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করেন।

মির্জা ফখরুল বলেন- এই দোয়া করেছি যে, ভয়াবহ মহামারি যা সারাবিশ্বে গোটা মানবজাতিকে বিপন্ন করে ফেলেছে আল্লাহতায়ালা যেন তা থেকে রক্ষা করেন। এই দেশের মানুষকে ক্ষমা করেন এবং এই ভয়াবহ মহামারি থেকে তাদের মুক্ত করেন। ঈদ উদযাপন প্রসঙ্গ টেনে তিনি বলেন, এমন একটা সময় আমরা ঈদুল আজহা উদযাপন করছি, যখন আমাদের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যিনি সারাজীবন ত্যাগস্বীকার করে এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন, গণতন্ত্রের জন্য কাজ করেছেন, তিনি আজ কারারুদ্ধ হয়ে আছেন অসুস্থাবস্থায়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশান্তরী হয়ে নির্বাসিত অবস্থায় আছেন। লাখ লাখ মানুষ মিথ্যা মামলায় জর্জরিত হচ্ছে, গুম হয়ে যাচ্ছে। দেশে কোনো গণতন্ত্র নেই। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

উদাসীনতায় করোনা সংক্রমণে আজ জনজীবন বিপন্ন: মির্জা ফখরুল

আপডেট টাইম : ১১:১৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১