ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

লাইফ সাপোর্টে সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যাপক মো. আলী আশরাফ এমপিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার (২১ জুলাই) বিকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

আলী আশরাফের একমাত্র ছেলে এফবিসিসিআই এর পরিচালক ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৯ জুলাই তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ১১ জুলাই থেকে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে বুধবার (২১ জুলাই) বিকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তিনি শুক্রবার (২৩ জুলাই) তার পিতার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

এদিকে বৃহস্পতিবার (২২ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনে আলী আশরাফ এমপি’র ছেলে মুনতাকিম আশরাফ টিটুর সঙ্গে কথা বলেন এবং আলী আশরাফ এমপির শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন। অধ্যাপক আলী আশরাফ গলব্লাডারের স্টোন সংক্রান্ত সমস্যায় শরীরে ইনফেকশন নিয়ে স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন।

অধ্যাপক মো. আলী আশরাফ কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০০ সালে তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

লাইফ সাপোর্টে সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ

আপডেট টাইম : ১১:০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১