ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ঈদে খালেদা জিয়া একটি গরু ও একটি ছাগল কোরবানি দিয়েছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঈদুল আজহা উদযাপন করছেন। খালেদা জিয়ার ভাইসহ নিকটাত্মীয়রা তার সঙ্গে দেখা করতে ফিরোজায় আসেন বলে জানা গেছে। বুধবার বিএনপির চেয়ারপারসনের এ আত্মীয় এসব তথ্য জানান।

তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে খালেদা জিয়া একটি গরু ও একটি ছাগল কোরবানি দিয়েছেন। কোরবানির পশুর মাংসের কিছু অংশ তার বাসভবনের স্টাফরা খাবারের জন্য রেখে অধিকাংশ রাজধানীর কয়েকটি এতিমখানা এবং আশপাশের গরিবদের মধ্যে বিলি করা হয়। এ ছাড়া গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দুটি গরু কোরবানি দেওয়া হয়েছে।

ওই আত্মীয় জানান, প্রতিবছর ঈদের দিন দুপুরে নিকটাত্মীয়দের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন খালেদা জিয়া। এবারও তার ভাই শামীম ইসকান্দার, তার পরিবারের সদস্য ও তার আরেক ভাই প্রয়াত সাঈদ ইসকান্দারের স্ত্রী ও পরিবারের অন্যরা খালেদা জিয়ার কাছে আসেন। তারা দুপুরে একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

খালেদা জিয়া লন্ডনে থাকা তার বড় ছেলে তারেক রহমান, তার পরিবারের সদস্য এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী ও সন্তানদের সঙ্গে ফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ঈদে খালেদা জিয়া একটি গরু ও একটি ছাগল কোরবানি দিয়েছেন

আপডেট টাইম : ১১:৩৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১