ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল ইমরানের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি জুলাইয়ে মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় মাথার চুল ফেলে যা বললেন ক্যনসার আক্রান্ত সামিয়া আফরিন সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

শাহজালালে ১৩০টি কচ্ছপ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০১৫
  • ৫০৫ বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাস্টমস কর্তৃপক্ষের সহযোগিতায় ১৩০টি কচ্ছপ উদ্ধারে করেছে বন বিভাগের অপরাধ দমন ইউনিট।

বিমানবন্দরের বহির্গমন-১ নম্বর গেট থেকে শুক্রবার বেলা ১১টার দিকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। মালয়েশিয়ান এ্যায়ারলাইন্সের একটি ফ্লাইটে কচ্ছপগুলো পাচার করা হচ্ছিল।

অপরাধ দমনের পরিদর্শক অসীম মল্লিক দ্য রিপোর্টকে বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েকদিন আগ থেকে আমরা জানতে পারি। শুক্রবার সকালে বেশকিছু কচ্ছপ বিদেশে পাচার করা হবে। পরে বিষয়টি কাস্টমস কর্তপক্ষকে জানানো হয় এবং তারা বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করে।’

তিনি জানান, ‘অপরাধীরা বাড়তি নিরাপত্তার বিষয়টি বুঝতে পেরে কচ্ছপ ভর্তি লাগেজ ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় বিমানবন্দরে বহির্গমনের-১ নম্বর গেট এলাকা থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।’

অসীম মল্লিক বলেন, ‘কচ্ছপগুলো মালয়েশিয়াতে পাঠানো হচ্ছিল। এ ছাড়াও জাপান, চীন ও ভিয়েটনামে এই কচ্ছপের মাংসের স্যুপের ব্যাপক চাহিদা থাকায় অপরাধীরা আগ থেকেই কচ্ছপ পাচার করে আসছিল।’

এ ছাড়া কচ্ছপের শরীরের উপরের অংশ দিয়েও অলঙ্কারের বক্স তৈরি হওয়ার কারণে এগুলোর মূল্য অনেক বেশি বলে তিনি জানান।

অসীম বলেন, ‘কাউকে আটক করা যায়নি। খবর পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যায়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ

শাহজালালে ১৩০টি কচ্ছপ উদ্ধার

আপডেট টাইম : ০৫:০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০১৫