ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

যুবলীগের পক্ষ থেকে দুস্থদের ঈদ উপহার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে অসহায়, দুস্থ, প্রতিবন্ধী এক হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।

বৃহস্পতিবার ১৫ জুলাই পুরান ঢাকার সূত্রাপুর থানাধীন জুবলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে প্রধানমন্ত্রীর নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে  ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, চাল-ডাল, সেমাই-চিনি, তেল, আলু, পেঁয়াজ, আদা-রসুন ইত্যাদি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় ও সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুবলীগের প্রসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, ডা. খালেদ শওকত আলী, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আব্দুল মুকিত চৌধুরী, উপ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এনআই আহমেদ সৈকত, সহ-সম্পাদক আবির মাহমুদ ইমরান, কার্যনিবাহী সদস্য কামাল হোসেন চৌধুরী মুক্তারসহ নেতারা।

এছাড়াও উপস্থিত ছিলেন- মহানগর দক্ষিণ যুবলীগের সহ সভাপতি নাজমুল হোসেন টুটুল, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, সম্পাদক মণ্ডলীর সদস্য এমদাদুল হক, ফিরোজ উদ্দিন আহমেদ সায়মন, খন্দকার আরিফউজ্জামান আরিফ, আলতাফ হোসেন, শাহজালাল রিপন, মিলন কান্তি রায়, জাহাঙ্গীর আলম মোল্লা, নজরুল ইসলাম, হাবিবুর রহমান পারভেজ, এম আর মিঠু, এ আর বাচ্চু, দক্ষিণ যুবলীগ নেতা কাউসার হক, এফ এইচ পল্লব, সজীব হোসেন সহ মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতারা।

অনুষ্ঠানে মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আসুন এই দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াই। প্রত্যেকটি নেতাকর্মীর কাছে অনুরোধ থাকবে গাজী সারোয়ার হোসেন বাবুর মতো অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ ধারণ করে সততাই শক্তির মানবতার মুক্তি এই স্লোগানকে ধারণ করে সৎপথে উপার্জন করে দুর্যোগকালীন যুবলীগের নেতাকর্মীরা মানুষকে সাহায্য করে আসছে। সৎপথে উপার্জন করে মানুষের কল্যাণে ব্যয় করাই যুবলীগের ধর্ম।

তিনি বলেন, করোনাকালীন এই দুর্যোগে যখন সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মানুষের কল্যাণে নিয়োজিত তখনই ষড়যন্ত্রকারী দল বিএনপি আবার ষড়যন্ত্র শুরু করেছে। তারা দেশ ও মানুষকে ভালোবাসে না, তারা ক্ষমতাকে ভালোবাসে।

যুবলীগের নেতাকর্মীদের বিএনপি-জামাতের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনীতি করে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি, শেখ হাসিনার মানব কল্যাণের রাজনীতি। কোনো ষড়যন্ত্রই আওয়ামী লীগের নেতাকর্মীদের মানবকল্যাণ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। সামনে যে লকডাউন আসবে এই লকডাউনে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা সারা দেশের অসহায় মানুষের পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

যুবলীগের পক্ষ থেকে দুস্থদের ঈদ উপহার

আপডেট টাইম : ০৯:৪০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১